কিছু কিছু মানুষের পড়াশুনার স্টাইল এত বিরক্তিকর যে বলার বাইরে। কেন জানিনা এই বিরক্তিকর পরিস্থিতি সবসময় আমার সামনেই ঘটে থাকে। দশম শ্রেণীতে যখন পড়ি তখন মিলি আপুর বাসা অনেক দূরে হওয়াতে আম্মা মিলি আপুকে বললেন আমাদের বাসা থেকে ক্লাস করতে। আপু তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। খুব ভাল কথা। উনি সন্ধ্যায় পড়তে বসেন। সেটাও ভাল কথা। এরপর শুরু হল উনার পড়া। সেটা কে একচুয়ালি পড়া বলা হয় কিনা জানিনা তবে আমার যে কানের বারোটা বেজে তা উনি কখনই খেয়াল করেননা। গলা ফাটায়, চিৎকার করে উনি পড়ে। বাট আমি কিছু বলতামনা। কারণ উনাকে কিছুটা ভয় পেতাম আর আম্মার কাছেও নালিশ করতামনা। মিলি আপুকে আম্মা আবার চরম আকারে পছন্দ করে। পছন্দের কারণ আর কিছুই না। আপু অসাধারণ ব্রিলিয়্যান্ট। আর জোরে জোরে চিৎকার করে পড়া আম্মার খুব পছন্দ। তার ধারণা এতে করে পড়াশুনা খুব ভাল হয়। অথচ সারাজীবন আমি কোনদিন জোরে জোরে পড়িনি। একদম লো সাউন্ডে পড়ি যেন আমিই কেবল শুনতে পাই। মিলি আপুর এই যন্ত্রণা মোটামুটি আমাকে ছয় মাস সহ্য করতে হয়েছে।
মনে পড়ে প্রথম যখন যশোরে বাসা নেই তখন আমাদের পাশের বাসার এক ছেলে যে ভোর বেলা থেকে তার ঐতিহাসিক পড়া শুরু করে সেটা থামতে থামতে সাত/আট ঘণ্টা লেগে যায়। সেই ছেলের যন্ত্রণাও প্রায় আমাকে এক বছর সহ্য করতে হয়েছে। সবচেয়ে বিরক্তিকর ছিল আম্মা সবসময় আমাকে সেই ছেলের মত ভোর বেলা উঠে জোরে জোরে পড়তে বলতেন, তখন আমি পড়ি ক্লাস ফাইভে।সেই ছেলে পড়ে ক্লাস সেভেনে। আমার তখন মনে হত ভোর থেকে উঠে সাত/আট ঘণ্টা পড়ার মত পড়া আসলে আমার নাই। সো এত কষ্ট করার কোন মানে হয়না। তারপরও প্রায় প্রতিদিনই ওই ছেলের জন্য আমাকে বকা শুনতে হত।
ইন্টার পরীক্ষার সময় আমার এক ফ্রেন্ড তার বাসা রিলেইটেড কিছু সমস্যার জন্য আমাদের বাসায় কিছুদিনের জন্য থেকেছিল। তার পড়াশুনার স্টাইল হচ্ছে সারারাত জেগে জেগে পড়বে। অথচ আমি রাত ১২টার পরে জেগে থাকলেও আর পড়তে পারিনা। যেহেতু আমার ফ্রেন্ড সারারাত ধরে পড়ে তাই আম্মার ধারণা যে আমি কিছুই পড়িনা তার তুলনায়। সেটার জন্যও অনেক বকা শুনতে হয়েছে।
ঢাকায় যখন আসি কোচিং করতে তখন আমার সাথে আরো দুজন ফ্রেন্ড এসেছিল। তারাও আমাদের বাসায় থেকেই কোচিং করত। এরমধ্যে একজন ছিল সে যখন পড়ত, মোটামুটি আশে পাশের ফ্ল্যাটের মানুষ সবাই জেনে যেত যে আমাদের বাসায় পড়াশুনার তুফান বয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি কোন উচ্চবাচ্য করিনি, যদিও আমি চরমভাবে ডিস্টার্ব ফিল করতাম।মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে গেলে ওর পাশে বসে থাকতাম। ও জোরে জোরে পড়ত সেটা শুনে শুনে আমি পড়ার চেষ্টা করতাম। এরপর একসময় যখন দেখলাম যে আসলেই ওর পাশে বসে আর যাই হোক পড়াশুনা করা সম্ভব না। তখন ওকে এক রুম ছেড়ে দিলাম। এদিকে মামুনের জন্য এক রুম ছেড়ে দেয়া হয়েছে। আল্টিমেইটলি অন্য রুমে বাকি দুজন মিলে চুপচাপ পড়তাম। একদিন পাশের ফ্ল্যাটেই বিয়ের আয়োজন হচ্ছে। রাত হতেই জোরে জোরে গান-বাজনা শুরু হয়ে গেল। আমরা সব দরজা-জানালা আটকিয়ে দিয়েও সেই লাউড সাউন্ড কমাতে পারিনি। সেই রাতে পড়াও হয়নি। অথচ সেই রাতেও আমার সেই ফ্রেন্ড গলা ফাটিয়ে জোরে জোরে বোটানি পড়েছে।
এরপর যাইহোক মেডিকেলের এডমিশানের পর একজন খুলনা মেডিকেল এবং অন্যজন আর্মড ফোর্সে চলে গেল। আমি সেদিন খুলনা মেডিকেলের ওই ফ্রেন্ড কে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে সে এখন কিভাবে পড়ে? আমার একথা শুনে সে কিছুক্ষন হেসে বলল, “আসলে আমি তোমাদের অনেক জ্বালিয়েছি, না? তুমি বিশ্বাস করবানা আমি এখন চুপচাপ পড়ি। কারণ আমার জন্য হলের বাকি কেউ পড়তে পারেনা। এজন্য বাধ্য হয়েই পড়াশুনার স্টাইল চেইঞ্জ করেছি।“ ওর কথা শুনে সেদিন সস্তি পেয়েছিলাম।
এরপর যুথী আর সাথী ওরা দুবোন যখন আমাদের বাসায় কোচিং করতে আসল, তখনও দেখি সেইম কেইস। যুথীও গলা ফাটায় ফাটায় পড়ে। কিছু বলিনি সেই বছর। এরপর যুথী যখন আমার কানের পাশে বসে বসে এনাটমি গলা ফাটায় পড়ে তখন ওকে বলি “ আচ্ছা হলে সিট কবে পাচ্ছ তুমি?” ও বুঝতে পেরে হাসতে হাসতে বলে আপু আমাকে তো সবাই হল থেকে বের করে দিবে!! একটা বিরক্তিকর ফেসিয়াল এক্সপ্রেসান দেখিয়ে আর কিছু বলিনা....
চলবে......
বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০১০
মনোরসায়নঃ এলোমেলো আলাপ-২
প্রথম প্যাথোলজি পরীক্ষা ভাল হল। তিন ঘণ্টা লিখতে লিখতে কিভাবে কেটে গেল টেরই পেলামনা। এরপর কমিউনিটি মেডিসিন পরীক্ষা। প্রিপারেশান ভালই ছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঠিক ২ঘণ্টা পর খেয়াল করলাম যে আমি আর লিখতে পারছিনা। কারণ লিখার জন্য যে মুড দরকার তা শেষ। খুব কষ্টের সাথে বাকি একঘণ্টা কাটালাম, এন্সার জানা সত্ত্বেও খুব শর্ট-কাট এন্সার দিয়ে দ্রুত লেখা শেষ করে ফেললাম। এরপর মাইক্রোবায়োলজি পরীক্ষা। সাবজেক্টটা আমার কাছে দারুন লাগে। কোয়েশ্চেন ও খুব ভাল হয়েছে। কিন্তু সেদিনও সেইম কেইস। ২ঘণ্টা পর আমি চুপচাপ বসে ছিলাম কিছুক্ষন। স্যার এসে আমাকে চুপচাপ বসে থাকার কারণ জানতে চাইলেন। আমি বললাম যে মাথা ব্যাথা করছে...স্যার প্যারাসিটামল দিতে চাইলেন আমাকে, আমি বললাম যে স্যার আমি সকালে প্যারাসিটামল খেয়ে এসেছি। যাইহোক স্যারের জন্য শান্তিমত চুপচাপ বসে থাকতেও পারছিনা। কিছুক্ষন পর স্যার আবার এসে বললেন যে আমার পানি লাগবে কিনা, পানি খেলে হয়ত কিছুটা ভাল ফিল করতে পারি। আমি বললাম যে স্যার আমার কাছে পানি আছে। অবশেষে পরীক্ষা দিয়ে বের হলাম, খারাপ হয়নি একেবারে। এরপর আরো দুইটা পরীক্ষা মুড অফ/অনের মধ্যে দিয়ে শেষ করলাম। যেহেতু রিটেন তাই কোন প্রভাব পড়েনি...যদিও ফরেনসিক মেডিসিন পরীক্ষা দেবার সময় একবার মনে হল কোয়েশ্চার পেপার ছিড়ে এক্সাম হল থেকে বের হয়ে যায়। প্রেগনেন্সির বায়োলজিক্যাল টেস্ট ব্যাখ্যা করতে বলেছে। এটা কি কোন প্রশ্ন হল? মেজাজ হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। ঠিক তখনি ফরেনসিক ডিপার্টমেন্টাল হেড স্যার মাইকে বলছিলেন যে প্রশ্ন দেখে ভয় পাবার কিছু নাই, একটু আনিউজুয়াল প্রশ্ন এসেছে, তাই প্রতিটা প্রশ্নে টাচ করলেই পাশ হয়ে যাবে।
বাসায় এসে ভাবলাম মনটা ভাল হয়ে যাবে। কিন্তু না হয়নি। বরাবরের মত মামুনের একটা লেইট গুড নিউজ শুনলাম আর সেটা হল ও এইচএসসি তে ঢাকা বোর্ডে ৪৪তম হয়েছে, ট্যালন্টপুলে বৃত্তি পেয়েছে বাট ও কিছুই জানেনা। অথচ এটা একবছর লেইট নিউজ। মেডিকেলে ভর্তির জন্য নটরডেম থেকে সব কাগজ-পত্র তুলতে গিয়ে ও এটা জানল। যাইহোক এই ধরনের ব্যাপার ওর জন্য এখন খুব ইউজুয়াল একটা ব্যাপার হয়ে গিয়েছে।
আমাকে প্রায় সময়ই অনেকে জিজ্ঞাসা করে কেন দুইভাই-বোনই চিকিৎসক হতে চাই? একজন না হয় ইঙ্গিনিয়ার হলাম! সেদিন একজনকে কথাইয় কথায় বলছিলাম যে আমার এক জুনিয়র ভাই আছে, আমার মেডিকেলেই পড়ে। তার বাবা-মা দুজনেই চিকিৎসক, তার ছোট ভাইকে এবার বেসরকারি মেডিকেলে ভর্তি করাবে, তার যে ছোট বোন আছে তাকেও মেডিকেলে পড়াবে। মেডিকেল ব্যাপারটাতে একটা নেশা আছে। সবাই এই নেশা ধরতে পারবেনা। আর এটা ঠিক বলেও বুঝানো যাবেনা। আমার খুব ইচ্ছা আমার যে ছোট ছোট কাজিন আছে তারাও সবাই মেডিকেলেই পড়ুক। আসলে পেশার সাথে নিজেকে মানবতার সেবাই ডিরেক্টলি যেভাবে এই পেশাতে আত্বনিয়োগ করা যাবে অন্য কোন পেশাতে হয়ত আমি সেভাবে চিন্তা করতে পারছিনা। ওই যে রিয়েলাইজেশানের ব্যাপার! একেজনের রিয়েলাইজেশান একেকরকম। আমি জানি মেডিকেল বাদে অন্য বহু পেশায় নিজেকে মানবতার তরে বিলিয়ে দেবার সুযোগ রয়েছে, কিন্তু আমার রিয়েলাইজেশান আপাতত আমার জন্য চিকিৎসা পেশাকেই বেস্ট মনে করছে। এটা কিন্তু শুধু যে আমার ক্ষেত্রেই এরকম রিয়েলাইজেশান এসেছে তা নয় আমার ভাইয়ের জন্যও, কাজিনের জন্যও। তাই গতবার যখন যুথী মেডিকেলে চান্স পেল তখনও খুব আনন্দ লেগেছিল যেমন এবার মামুন চান্স পাওয়াতে আনন্দ পেলাম। কিন্তু এত আনন্দের মধ্যেও ডিপ্রেশানের কারণ খুজে পেলাম না। হরমোনাল চেইঞ্জ ডিপ্রেসানের সাথে রিলেটেড। ব্রেইনের অনেক নিউরোট্রান্সমিটার, কেমিক্যাল বস্তুও ডিপ্রেসানের জন্য দায়ী। সেরোটনিন, ডোপামিন লেভেল অনেক কমে গেছে মনে হয়। শেষের দিন ফার্মাকোলজি পরীক্ষা ছিল। এন্টি-ডিপ্রেস্যান্ট,এন্টি-সাইকোটিক, এন্টি-এপিলেপ্টিক,এন্টি-পারকিনসনিজম সহ আরো কিছু টপিকসের ড্রাগস যেভাবে পড়েছিলাম সেই ড্রাগসের নামগুলো এখনও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে...আমার জন্য সত্যি ডিপ্রেসানের ড্রাগস লাগবে কিনা বুঝতেছিনা। তবে আর যাইহোক এই সমস্যার জন্য আমি কখনই টিচারের কাছে যাবনা...কারণ স্যার আমাকে কি বলবেন তা আমি খুব ভাল ভাবেই জানি, কিছুদিন আগেই মেন্টাল ডিসঅর্ডারের ওয়ার্ড করে এসেছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট থেকে। সো স্যারের কাছে যাবার নেসেসিটি ফিল করছিনা আপাতত...
খুব এলোমেলো, অগোছালো লেখা লিখলাম। সবকিছুর মূলে ছিল নিজের ডিপ্রেশানের একটা এনালাইসিস করা...কিন্তু রিপোর্ট কোনভাবেই আসছেনা.........
চলবে...

মনোরসায়নঃ এলোমেলো আলাপ-১
মহানুভব হওয়া কিংবা মহত্ত দেখানো আসলে এত সোজা না। কারণ নিজের অনেক কিছু স্যক্রিফাইস করে লোক দেখানো মহানুভব হওয়া যায়না। খুব আশ্চর্য বস্তু এই “বিবেক”। যা কিছুই করিনা কেন বিবেক সেই কাজের পোস্টমর্টেম করবেই। বাইরে থেকে বলি নিজে যা করেছি ঠিক করেছি কিন্তু বিবেক ঠিকই রিপোর্ট দিয়ে দেয় যে সবসময় যা করি তা ঠিক না। প্রতিনিয়ত আমরা এই বিবেকের রিপোর্টের সম্মুখিন হচ্ছি। ধর্ম দিয়ে আসলে মনে হয় বিবেকের সচেতনতাকে জাগ্রত করা হয় যেন বিবেকের দেয়া রিপোর্ট অনুযায়ী কাজ করতে পারি। তা না হলে কোনটা ভাল, কোনটা মন্দ তা মোটামুটি সবাই জানা সত্ত্বেও সমাজে এর কোন কন্সিকুয়েন্স আমরা দেখিনা কেন? বিবেকের রিপোর্টকে আমরা ক্রমাগত ইগনোর করে চলেছি বোধহয়। কয়েকদিন ধরে কিছু ব্যাপার খুব তীব্রভাবে ফিল করছি। এবসলিউট বলে আসলে কিছু আছে কিনা! মনে হয় নেই। আমি একটা ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করব অন্যজন সেটা সেভাবে করবেনা। এটাই স্বাভাবিক। ধর্মীয় কিছু ব্যাপারেও মনে হয় সেরকম কিছু আছে। এবসলিউট বলতে শুধু এই যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোন ইলাহ নেই, মহানবী (সাঃ) তার রাসূল। আর জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মনোনিত করা হয়েছে। এখন ইসলামের অনেক কিছুই বিভিন্নভাবে ইন্টারপ্রিটেট করা যায়। সবগুলোই সত্য হতে পারে, নাও পারে। কিন্তু কে জাস্টিফাই করবে কোনটা সত্য? এখানেই মনে হয় বিবেকের মেইন কাজ নিহিত রয়েছে। বিবেক ঘটনাকে নিবে যার যার ক্যারেক্টারিস্টিক,পারসোনালিটি আর রিয়েলাইজেসান অনুপাতে। হযরত আবু বকর (রাঃ), কিংবা উমার (রাঃ) কিংবা ওমর (রাঃ) তিনজনের পারসোনালিটি তিনরকম। এবসলিউট ছিল এক জায়গায় যে তারা সবাই মুসলিম, আল্লাহর একনিষ্ঠ বান্দা আর মহানবী (সাঃ) কে তারা সবাই জানপ্রাণ দিয়ে ভালবাসত। ঠিক এই জায়গায় এসে যখন চিন্তা করছি তখনই আমার খুব বড় একটা ভুল সংশোধন হল। অনেক ক্ষেত্রেই আমি মনে করি ব্যাপারটা এবসলিউট, সবার একইভাবে ঘটনা ব্যাখ্যা করা উচিত। ইসলামকে মনে হয় আমি এভাবেই অনেক সময় সংকীর্ণ করে ফেলেছিলাম আমার চিন্তা চেতনা দিয়ে। ইসলাম আসলে অনেক অনেক বড় একটা ক্ষেত্র যেটা হয়ত আমার চিন্তার সীমানারও বাইরে। পৃথিবীতে যত মুসলিম রয়েছে সবার চিন্তা ভাবনার গন্ডি সেইম হবেনা। কিন্তু শুধুমাত্র একজায়গায় আমরা সবাই সেইম যে আমরা মুসলিম।এটা পুরাই এবসলিউট। এই সিম্পল ব্যাপারটা আমি বুঝলাম অনেক পরে। তাও সেদিন এক আপু একটা ঘটনা বলতে গিয়ে তার মনোভাবের কথা যখন বলছিলেন তখনই আমি ব্যাপারটা ধরতে পারলাম। সাথে সাথে বাসায় এসে আম্মাকে বললাম যে ইসলামের প্রতি ডেডিকেশান কিংবা ইসলামকে প্র্যাক্টিক্যাল লাইফে ধারন করা একেকজনের কাছে একেকরকম। এটা সম্পূর্ণ রিয়েলাইজেশানের উপর ডিপেন্ড করছে। আমি হয়ত মনে করি আমার দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা এভাবে হতে পারে, অন্যজনের কাছে তার প্রচেষ্টা অন্যরকম হবে। কিন্তু দুজনই আমরা ইসলামের জন্যই ডেডিকেশানের দিক থেকে চিন্তা করেছি। তাই কিভাবে বলি তার রিয়েলাইজেশান ভুল আর আমারটা সঠিক! সেই নিখুত বিচারের সাধ্য কি আমাদের আছে?
আজকাল প্রায়ই আমি ডিপ্রেশানের মধ্যে থাকি। কোন কারন ছাড়া, পুরাই ইডিওপ্যাথিক। ২৬শে অক্টোবর থেকে সেকেন্ড এসেসমেন্ট শুরু হয়ে গেল। ২৩থেকেই তাই আমি হলে উঠে গেলাম। খুব কন্সেন্ট্রেসানের সাথে স্টাডি করছিলাম। ২৪ তারিখ খুব টেন্সানের মধ্যে ছিলাম মামুনের রেসাল্ট নিয়ে। মেডিক্যাল এডমিশান আজকাল দূর আকাশের চাদ হয়ে গিয়েছে। ইচ্ছা করলেও সবাই চিকিৎসক হতে পারেনা যদিনা সে ধনী পরিবারের কেউ হয়। সো সেই দিক থেকেই চিন্তা হচ্ছিল বেশি। কারণ বেসরকারী মেডিক্যালে পড়ানোর মত আপাতত চিন্তা-ভাবনা আব্বা-আম্মার নাই। একটু হিসাব দেই সরকারী মেডিকেল আর বেসরকারী মেডিকেলের মধ্যে। সরকারি মেডিকেলে ভর্তি হতে লাগে ৫-৬ হাজার টাকা আর বেসরকারি মেডিকেলে লাগে ১০-১২ লাখ টাকা। অর্থাৎ অনুপাতটা অনেকটা আকাশ-পাতাল হয়ে যায়। যাইহোক ২৪ তারিখ রেসাল্ট দিলনা। সারারাত ঘুম ভাল হয়নি। খুব ভালভাবেই একটা ব্যাপার খেয়াল করলাম মামুনের ক্ষেত্রে সবকিছু লেইট করে হয়। ও যেবার এইটে স্কলারশিপ পেল রেসাল্টের দুইদিন পর ও জানতে পারল যে ও স্কলারশীপ পেয়েছে। এরপর এসএসসিতে গোল্ডেন এ+ পেল সেই রেসাল্টও সে পরে জেনেছে। এরপর এইচএসসিতে গোল্ডেন এ+ পাওয়া সত্ত্বেও সে মেডিকেলে চান্স পেলনা, তারউপর আবার নটরডেমের স্টুডেন্ট। তাই ওর রেসাল্ট আমার থেকে ভাল হওয়া সত্ত্বেও আব্বা-আম্মা ওকে নিয়েই বেশি টেনসান করে। একবছর গ্যাপ দিয়ে সে আবারো মেডিকেলের জন্য চেষ্টা করে গেল। অথচ আমার ক্ষেত্রে ব্যাপারটা খুব স্মুথলি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাইহোক ২৫তারিখে বিকেলে ওর রেসাল্ট পেলাম, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেল। মনে হল আমি নিজেই চান্স পেয়েছি, সেরকম আনন্দ ফিল করলাম। এরপর পড়তে বসেছি হঠাৎ মুড অফ হয়ে গেল। মুড অফ এবং অন সেখান থেকেই শুরু...

একজন জেড, অতঃপর...
জেড নামক এক ব্যক্তি, ইসলামের ব্যাপারে যার সামান্যতম জ্ঞান নেই। তবে তিনি শুনেছেন ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম। না ঠিক ধর্ম নয় পরিপূর্ণ জীবন বিধান! ইসলামের ব্যাপারে তার জানার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও তিনি জানতে পারেননি। কিন্তু তিনি ধরে নিয়েছেন ইসলাম হচ্ছে থিওরিটিক্যালি বেস্ট ধর্ম কিন্তু প্র্যাক্টিক্যালি নয়। আচ্ছা তিনি কেন জানতে পারেননি। তাহলে জেডের সামনে ঘটের যাওয়া কিছু ঘটনা দেখে আসি
১.
১.
জেড পত্রিকার পাতা উল্টাচ্ছে হঠাৎ চোখে আটকে গেল একটি নিউজ। পরকিয়ার অপরাধে গ্রাম্য এক মেয়েকে দোররা মারা হয়েছে। অথচ পুরুষ ছেলেটি বেকসুর খালাস! এই নিউজের রেশ কাটতে না কাটতেই আরেকটি নিউজ পড়ে জেড রীতিমত শিউরে উঠল। হিল্লা বিয়ে নামক এক অমানবিক প্রসেসের জন্য এক মেয়েকে আত্বহত্যা করতে হল। গ্রাম্য হুজুরদের এসব ইসলামি ফতোয়া পড়ে জেড ক্রমানয়ে অভিভূত হতে লাগল। তবে ইসলামের ব্যাপারে তার আগ্রহ বাড়তেই থাকল...
২.
২.
একদিন জেড অদম্য কিউরিসিটি নিয়ে শুক্রবার জুমার নামাজে গেল। সে দেখতে চায় মসজিদে মুসল্লিরা আসলে কি করে। জেড যেহেতু আরবি জানেনা তাই সে খুতবা বুঝতে পারলনা। খুতবা শেষে সে যখন তার পাশে বসে থাকা মুসল্লিকে খুতবাতে যা বলা হল তার মানে জানতে চাইল তখন সেই মুসল্লি জানাল যে সেও আরবি জানেনা। শুধু সেই মুসল্লি নয় মসজিদের অধিকাংশই খুতবার মানে বুঝতে পারেনি। অথচ কেউ খুতবার মানে জানতে চাইলনা, আজব! খুতবা শুনলে নাকি অনেক নেকী পাওয়া যায় এই ভরসাতেই সবাই শান্ত ছিল। অবশেষে জুমার নামাজ শেষে জেড ভাবল ইসলাম নাকি পরিপূর্ণ জীবন বিধান অথচ জীবনের সাথে রিলেইটেড কোন নির্দেশনাই মসজিদে পেলামনা। তাহলে এটা কিভাবে জীবন বিধান হয়?? সত্যি সেলুকাস!
৩.
৩.
একদিন জেড রাস্তায় পাজামা-পাঞ্জাবি পরা এক মুসলিমে দেখতে পেলেন। সুন্দর দাড়িও আছে তার। জেড তার সাথে বন্ধুত্ব করতে চাইলেন। আসলে জেডের জানার খুব ইচ্ছা একজন মুসলমান কেমন হয়! অতঃপর সেই মুসলিমের সাথে অনেক কথা-বার্তা বললেন। কিন্তু যখনই সেই মুসলিম জানতে পারলেন যে জেড মুসলিম না বরং বিধর্মি তখনি সে পিছুটান দিল। জেডের সাথে আর কথা বলতে চাইলনা, এড়িয়ে চললেন, আর বন্ধুত্বতো অনেক দূরের ব্যাপার। জেড কিছুটা মর্মাহত এতে। ইসলামে ব্রাদারহুড বলে কিছু নাই মনে হয়। তা না হলে একজন মুসলিম কিভাবে এত সংকীর্ণমনা হয়?
৪.
৪.
জেড টিভি দেখছিল। ইসলামি সংস্কৃতি জানার জন্য সে চ্যানেলের পর চ্যানেলের স্ক্যান করে যাচ্ছে। কিন্তু কোথাও সে সেভাবে পেলনা। আচ্ছা ইসলামের নিজস্ব সংস্কৃতি বলে কি আসলেই কিছু আছে? যদি থাকে তাহলে কেন ইসলামপন্থীরা তাদের আইডিওলোজিকে আকাশ সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেনা? এরকম ভাবতে ভাবতেই জেড নিউজ শুনছিল হঠাৎ শুনতে পেল জিহাদের নামে কয়েক যুবকের জঙ্গি হবার নিউজ এবং বিদ্ধংসী কর্মকান্ড। সেই যুবকগুলোর হাতে কিছু লিফলেট পাওয়া গেছে যেখানে লেখা ছিল আল্লাহর আইন কায়েম করতেই তারা এরকম জিহাদি কাজে অংশগ্রহন করেছে। জেড দেখে চিন্তা করছে ইসলাম কি স্বৈরাচারী ধর্ম! একদম জোর করে হলেও ইসলাম কায়েম করতে হবে?...এটা কিভাবে জীবনের ধর্ম হতে পারে তাহলে? জেডের বিবেকে বার বার এই প্রশ্ন উত্থিত হল...
৫.
৫.
রাস্তার পাশ দিয়ে হাটার সময় জেড মসজিদের গায়ে একটা লেখা দেখেছিল যেটা তার মনে খুব দাগ কেটেছিল। “পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংগ”- আল-হাদীস। ইসলাম তার মনে সেদিন পজিটিভ ভিউ এনেছিল। কিন্তু সে আরেকদিন যখন মসজিদের পাশ দিয়ে হাটছিল তখন মসজিদের পাশেই প্রচুর ময়লা আবর্জনা দেখে সেই মসজিদের ঈমাম কে এব্যাপারে প্রশ্ন করেছিল। কিন্তু সেই ঈমাম জবাবে বলেছিল যে ঝাড়ুদার আসেনি বলে জায়গা অপরিস্কার রয়ে গেছে। জেড সাথে সাথেই জানতে চাইল যে আপনাদের হাদীসে যেখানে পরিস্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের পার্ট বলা হচ্ছে সেখানে আপনারা কেন নোংরা জায়গা ঝাড়ুদারের অপেক্ষায় পরিস্কার করলেননা। আকস্মিক এই যৌক্তিক প্রশ্নে ঈমাম খুবই মনক্ষুন্ন হলেন। তিনি জেডকে বললেন যে “ঈমানের পার্ট আপনি কিভাবে বুঝবেন, জানেন আমি কুরয়ানের হাফেজ, অমুক-তমুক ডিগ্রি আছে, আপনি আমাকে ঈমানের পার্ট শেখান!” জেড এধরনের ব্যবহার আশা করেনি। সে শুধুমাত্র হাদীসের এপ্লিক্যাশানটা কেন হচ্ছেনা সেটা জানতে চাইল। অথচ এই ঈমাম যার সুন্দর দাড়ি রয়েছে, পাজামা-পাঞ্জাবি পরা তিনি এভাবে রিএক্ট কেন করলেন? জেড শিউর হল আসলে ইসলাম হচ্ছে পোশাক সর্বস্ব ধর্ম ছাড়া কিছুই না... পেয়েছেন? নাহ! জেড ইসলামের উপর চরম বিরক্ত আবার।
উপরের সব ঘটনা একজন জেডের দৃষ্টিতে ইসলামের জেনারেল পিকচার প্রেসেন্ট করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে একজন জেড কিভাবে ইসলাম কে নেবে সেটা খুব সহজেই অনুমেয়। সেদিন আলোচনা হচ্ছিল ইন্ডিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার আমাদের যুবসমাজকে কিভাবে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে যুবসমাজ প্রযুক্তির অপব্যবহার করছে? কিভাবে তারা অন্যায়কে সহজেই মেনে নিচ্ছে? কিভাবে তারা কেবল ফেইসবুক, এফএমরেডিও, বলিউড,হলিউড এর জন্য শেষ হয়ে যাচ্ছে? খুব দোষারোপ করছিলাম যারা এভাবে আমাদের যুবসমাজকে অধপতনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করলাম খুব কমই আমরা নিজেদের সমালোচনা করলাম। আমরা কেন আজ প্রযুক্তিকে লিড করতে পারিনি? কেন আজ আমরা আমাদের সংস্কৃতিকে আকাশ সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে দিতে পারিনি? কেন আমরা মিডিয়াতে উল্লেখযোগ্য অবদান রেখে ইসলামের নামে সকল অপপ্রচারের জবাব দিতে পারিনি? আমাদের প্রতিপক্ষ যেখানে ডান-বাম-উপর-নিচ দিয়ে তাদের সমগ্র মেধা-মনন, ক্রিয়েটিভিটি দিয়ে তাদের দিকে সবাইকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান তো হওয়া উচিত ছিল সমগ্র ক্ষেত্রে বিস্তৃত যেখানে এক ইসলামের প্রতিপক্ষ কেবল হবে ইসলামই। এরকমই তো দিক নির্দেশনা কুরয়ানে রয়েছে। অথচ আমরা আজো প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে বসে নিন্দা জানাতেই আত্বতৃপ্তি অনুভব করছি। আমি তো দেখছি ইসলামের আজ বড় প্রয়োজন শক্তিশালি মিডিয়া ও প্রযুক্তি। অনেক তো ঘরে বসে আরবী কুরয়ান পড়ে নেকি অর্জন করলাম এবার মনে হয় সেই কুর্যান কেই ছড়িয়ে দেবার জন্য আমাদের মিডিয়া ও প্রযুক্তির দিকে দৃষ্টিপাত করতে হবে। আসলে দৃষ্টিপাত অনেক পূর্বেই করা উচিত ছিল যা আমাদের প্রতিপক্ষরা করে গিয়েছে। এখন না হয় তাদের দেখানো পথেই আমাদের এগোতে হবে, তাদের অনুসরন করতে হবে। তারপরও যদি আমাদের এই বোধদয় না হয় যে বর্তমান সময়ের প্রেক্ষিতে ইসলামের অন্যতম প্রতিপক্ষ কোন ব্যক্তি না, দল না বরং মিডিয়া ও প্রযুক্তি। এই মিডিয়া ও প্রযুক্তিকে যতদিন আমাদের আয়ত্বে না আনতে পারব ততদিন পর্যন্ত প্রতিপক্ষের নিন্দা করে ঘরে বসেই আত্বতৃপ্তি অনুভব ছাড়া গত্যন্তর নাই।
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০১০
খুব মায়া হয় তোমাদের দেখে!
সামাজিক স্তরের উপর ভিত্তি করে শিক্ষার একটি শ্রেণীবিভাগ পড়েছিলাম। অনেকটা এরকম... উচ্চস্তরের মানুষের ছেলে-মেয়েরা ইংলিশ মিডিয়ামে, মধ্যবিত্তরা বাংলা মিডিয়ামে আর নিম্নবিত্তরা মাদ্রাসায়। কোন প্রাতিষ্ঠানিক বইতে এই শ্রেণীবিভাগ পড়িনি। মুহম্মদ জাফর ইকবালের লেখা শিক্ষা সংস্কারমূলক একটি প্রবন্ধে এটা পড়েছিলাম। খুব মজা পেয়েছিলাম এটা পড়ে। আজ হঠাৎ এই শ্রেণীবিভাগের কথা মনে পড়ে গেল।
যখন নাইনে পড়তাম তখন খুব ইচ্ছা করত স্টুডেন্ট পড়াতে। অন্যকে পড়ানোর মধ্যে নাকি একটা আলাদা আনন্দ আছে। স্টুডেন্ট পড়ানোকে মনে করতাম খুব বড় একটা ব্যাপার। আমাদের বাসায় তখন আমি,আমার ছোট ভাই, কাজিন সহ মোট ৫/৬ জন স্যারের কাছে পড়তাম। ব্যাপারটা খুব দারুন ছিল, কারণ সেখানে কেউ সেইম ক্লাসের থাকতনা। ছয়জন ছয় ক্লাসের। অনেকটা রিক্রিয়েশানমূলক পড়াশুনা হত। খুব গল্প,হাসাহাসি,পড়াশুনা সব । আমি ছিলাম নাইনে, হাসান এইটে, মামুন (আমার ছোট ভাই) সেভেনে, পলি আপু টেনে, শিলা সিক্সে আর অনিক ছিল ফোরে। হাসান আমার খুব ভক্ত ছিল, সো স্যার তাকে যতনা অংক করাত সে আমার কাছে অংক বেশি করত। স্যার এটা জানতেন এবং অংক আমার ফেবারিট সাবজেক্ট হওয়ায় স্যারও হাসানকে উৎসাহিত করতেন যেন না পারলে সে আমার কাছে হেল্প নেয়। অনিক ছিল আমাদের মাঝে সবচেয়ে ছোট এবং খুব দূরন্ত। একদিন স্যার আমাকে বললেন অনিককে একটা সম্পাদ্য শিখায় দিতে। আমি তো মহা উৎসাহে তাকে সম্পাদ্য আঁকানো শিখায় দিলাম এবং আঁকানো শেষে বললাম যে প্রসেসে সম্পাদ্য এঁকেছো সেটাই এখন নিজের ভাষায় বর্ণনা করে লিখে দিলেই হবে। সাথে সাথেই অনিক আমাকে প্রশ্ন করল, " আচ্ছা আপু আমার নিজের ভাষা তো বাংলা, আমি কি বাংলায় লিখব তাহলে?" আমি ঠিক সে মুহূর্তে কি বলব বুঝতে পারছিলামনা। যাইহোক সেই ঘটনা আমাকে কিছুটা শিক্ষা দিয়েছিল যে কাউকে কোন কিছু শেখানো বা পড়ানো সবসময় সহজ না।
কিছুদিন পূর্বে বাড়িওয়ালা আন্টি খুব খুব রিকোয়েস্ট করে গিয়েছেন মামুন যেন তার ছেলেকে পড়ায়। যেহেতু মামুনের সামনে এডমিশান টেস্ট তাই সে এখন পড়াতে পারবেনা এই অযুহাত দিলে আন্টি আমাকে খুব রিকোয়েস্ট করলেন যেন এটলিস্ট মামুনের এডমিশানের আগ পর্যন্ত আমি পড়ায়। এমনিতেই আন্টি একজন প্রফেসার মানুষ, সারাবছরই কিছু না কিছু সত্যায়িত করার জন্য আন্টিকে আমি খুব খুব বিরক্ত করি, তার উপর বাড়িওয়ালা- সবকিছু চিন্তা করে মামুনের টিউশানির প্রক্সি দেবার জন্য কিছুদিনের জন্য রাজি হলাম।
রুহিত, আমার স্টুডেন্ট। সামনে এসএসসি দিবে। ম্যাথ আর বিজ্ঞান পড়াচ্ছি। তাকে একদিন খুব সাধারণভাবে একটা প্রশ্ন করলাম যে সে কিভাবে তার অবসর কাটায়? খুব সিম্পল এন্সার, তার কোন অবসর সময় নেই। বাংলা, ধর্ম, ভূগোল, ইংলিশ, একাউন্টিং,ম্যাথ+বিজ্ঞান, সমন্বিত সাবজেক্ট এর জন্য যার আলাদা আলাদা টিচার থাকে সে কিভাবে অবসর সময় পাবে? আমার তো তার সাবজেক্ট ভিত্তিক টিচারের শিডিউল শুনে মাথা খারাপ হবার মত অবস্থা। এসএসসিতে আমি মাত্র একজনের কাছে পড়েছি তাও কেবল ম্যাথ। বাকি সব নিজে নিজেই পড়তাম। স্কুলের পড়ানো + বাসায় সেলফ অধ্যয়নের জন্য সায়েন্সের সাবজেক্টও আমি নিজেই পড়ে নিতাম। কোন অসুবিধা হতনা। শুধু কি তাই? যত্ত ধরনের আউট বুকস আছে সেগুলো আমার রেগুলার স্টাডির একটা অবিচ্ছেদ্য পার্ট ছিল। টিভি দেখা হত খুব লিমিটেড। আলিফ লায়লা বা সিন্দাবাদ টাইপ সিরিয়াল দেখতাম। সবচেয়ে মারাত্বক ছিল গল্পের বই এর প্রতি নেশা। কত রাত জেগে জেগে আমি ক্লাসের বই এর মাঝে লুকিয়ে তিন গোয়েন্দা পড়েছি তার হিসাব নাই। প্রথম আলো পেপারের সাথে যে "আলপিন" বা "ছুটির দিনে" বা "নারী মঞ্চ" দিত তাতো পুরা মুখস্ত হয়ে যেত আমার। অথচ রুহিত গল্পের বই পড়া তো দূরের কথা সে নিজের জন্য পারসোনাল সময় বের করতে পারেনা টিচারের শিডিউলের কারণে। উহ! কি মর্মান্তিক লাইফ স্টাইল। রুহিত কে দেখলে আমার সত্যি খুব মায়া লাগে।
ইসহাক সেও স্টুডেন্ট। তবে কোন রিকোয়েস্টের স্টুডেন্ট না। পড়াশুনার প্রতি তার আগ্রহ অনেক। কেউ গেলেই তার কাছে পড়ার ব্যাপারে খুব আগ্রহ দেখায়। তবে তার অবসর সময় প্রচুর। রুহিতের মত তার সাবজেক্ট ভিত্তিক টিচার নাই, রুহিতের মত উচ্চবিত্তের ছেলেও সে না। কিন্তু ইসহাকের জন্য মিনিমাম একজন টিচারও নাই যে তার কাছে সে রেগুলার পড়বে। ইসহাক কোন স্কুলে পড়েনা, কারণ স্কুলে পড়ার খরচ তাকে কে দিবে? আর থাকে সেই বস্তিতে কোন দালান কোঠাতে না। ইসহাকের জন্যও আমার খুব খুব মায়া লাগে, যেমন লাগে রুহিতের জন্য।
রুহিতের শিক্ষার সাথে ইসহাকের শিক্ষার এত এত তফাৎ শুধুমাত্র সামাজিক স্তরভেদের জন্য। জাফর ইকবালের সেই প্রবন্ধের কথা তাই মনে পড়ে গেল।লেখক অবশ্য সেই লেখাতে ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসার খুব নেগেটিভ সমালোচনা করে বাংলা মিডিয়ামের বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরেছেন। সেই আলোচনাতে আজ গেলামনা। তবে আমি ঠিক জানিনা বর্তমান শিক্ষা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। শুধু এটুকুই বুঝতে পারছি সবাই এ প্লাসের জন্য ছুটছে। আমার এক কাজিন সেদিন এসেছিল "হাজার বছর ধরে" উপন্যাস বুঝতে। উপন্যাস কিভাবে কাউকে শেখানো যায় আমি জানিনা। তবে সে কখনও কোন উপন্যাস পড়েনি, গল্পের বই এর প্রতি আগ্রহ নাই। যেটুকু সময় পায় সেটা সে টিভিতে বাংলা নাটক,হিন্দি সিরিয়াল,মুভি,মিউজিক এসবেই কাটায়।
হাজার বছর ধরে উপন্যাস যখন প্রথম পড়েছিলাম একদম মন ছুঁয়ে গিয়েছিল। মকবুল মারা যাবার পর টুনির ম্যাচিউরিটির সাথে নিজের মধ্যেও এক ধরনের ম্যাচিউরিটি ফিল করেছিলাম। অথচ সেই ব্যাপারটাই কি কাউকে ম্যাথ/বিজ্ঞান শেখানোর মত শেখানো যায়? এরকম আরো কয়েকদিন সেই কাজিন যখন বাংলা গল্প,কবিতা বুঝতে আসে তখন তাকে বিভিন্ন গল্প,উপন্যাস পড়ার পরামর্শ দিলাম। বললাম যে তোমাদের মত সময়ে আমরা আউট বুকস লুকিয়ে পড়তাম, কিন্তু তোমাদের জন্য এখন লুকিয়ে পড়া লাগবেনা বরং এগুলাও তোমরা টেক্সট বই হিসাবে একটু সময় করে পড়ে নিও।
আজকাল সব ছেলে-মেয়েরা কি এরকম রোবোটিক হয়ে যাচ্ছে? আনন্দবিহীন পড়াশুনা করে শুধুমাত্র এক সার্টিফিকেইটের জন্য এক কঠিন সংগ্রামে লিপ্ত হচ্ছে? অন্যদিকে সামাজিক শ্রেণীবিভেদ এত বেশি যে কেউ টিচারের শিডিউলের জন্য নিজের জন্য সময় পায়না আর কারো জন্য কোন টিচারই থাকেনা! কি অস্বাভাবিক এক রেশিও!! ঠিক কিরকম যেন একটা হ্যাপাজার্ড অনুভূতি হচ্ছে আমার। কিরকম সেই অনুভূতি তা বলতে পারবনা তবে বর্তমান জেনারেশান দেখে ও ভবিষ্যত জেনারেশানের কথা চিন্তা করে একটি কথাই বলতে ইচ্ছা করছে "সত্যি খুব কষ্ট ও মায়া হয় তোমাদের দেখে..."

তোমার কি আজ মন খারাপ??
তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। অ-নে-ক অ-নে-ক দেখতে ইচ্ছা করছে। তোমার অসীমতা আর সাথে আকাশের বিশালতার মাঝে আজ নিজেকে অকাতরে বিলিয়ে দিতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা শেষ কবে তোমাকে দেখেছিলাম? হুম, মনে পড়েছে ক্লাস ফোরে। ক্লাস ফোরের সেই ছোট্ট মেয়েটি আজ বড় হয়ে তোমাকে আবার দেখতে চাইছে। ছোট্ট বেলায় তোমাকে প্রথম দেখে আমার অনুভূতি কেমন হয়েছিল জান? অনেক বিস্ময়কর! চারদিকে শুধুই অসীমতা বিরাজ করছিল, তোমার অসীমতার মাঝে নিজেকে শুধুই হারিয়ে ফেলছিলাম। তখন ক্ষুদ্র নিজ সত্তাকে তোমার সামনে আরো বেশি ক্ষুদ্রতর মনে হচ্ছিল।এখনও কি তাই মনে হবে তোমাকে আবার দেখলে?
খুব বেশি ব্যবধান নয়, মাত্র ১১ বছরের ব্যব্যধান। এতদিনে তোমার কি কোন পরিবর্তন হয়েছে? নাকি তুমি সেই আগেরই মত রয়েছ? দশ বছরের ক্ষুদ্র বালিকার দৃষ্টিতে তুমি ছিলে অসীম, আর একুশ বছরের এই আমার চোখে তুমি মনে হয় সসীম। সত্যি বলছি। তুমি বিশ্বাস করছনা?
এত্ত কমপ্লেক্স, এত্ত জট্টিল সব মানুষের মাঝে বসবাস যে প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করে যাই। আচ্ছা তোমারো কি তাই করতে হয়? প্রতিনয়ত আমাকে জীবন দর্শন খুজে যেতে হয়, প্রতিনিয়ত বিভিন্নমুখী সত্তার সম্মুখীন হতে হয়, প্রতিনিয়ত সত্যিকার বন্ধুত্ব খুজতে গিয়ে এক নির্মম নিষ্ঠুর বন্ধুত্বের সন্ধান পাই, প্রতিনিয়ত এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে যেতে হয়, প্রতিনিয়ত স্বপ্ন পূরণ আর স্বপ্ন ভঙ্গের মধ্য দিয়ে নতুন জীবনের প্রেরণা পাই, প্রতিনিয়ত সীমাহীন এক মনোজাগতিক জটিলতা ফেইস করতে হয়, প্রতিনিয়ত নিজ সত্তার সাথে অবিরত সংগ্রাম করতে হয়, প্রতিনিয়ত মনপবনে জোয়ার আসে।, প্রতিনিয়ত মনপবনের ভাটা আসে, প্রতিনিয়ত কোন পরম সত্যকে সন্ধান করতে হয়, প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যেতে চাই, প্রতিনিয়ত সীমাবদ্ধতার মাঝে এক সুষম সম্পর্ক স্থাপন করতে হয়, প্রতিনিয়ত ভুল করে যাই, প্রতিনিয়ত ভুল শুধরাতে হয়, প্রতিনিয়ত কারও কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাই, প্রতিনিয়ত কারো খুব কাছাকাছি চলে যাই, প্রতিনিয়ত কারো জটিলতাকে নিজের সরলতা দিয়ে ঢেকে দিতে চাই, প্রতিনিয়ত নিজের জটিলতাকে অন্যের সরলতার মাঝে নবরূপ পায়, প্রতিনিয়ত সবাইকে ভালবেসে যাই, প্রতিনিয়ত সবার ভালবাসা পেতে চাই...
তোমারও কি আমার মত এরকম প্রতিনিয়ত রঙ বদলায়? নাকি তুমি চিরকাল একই ধারায় বহমান প্রতিনিয়ত?? আকাশের নীলীমা আর তোমার সাথে গোধূলীর মিশ্রিত ঐন্দ্রজালিক মুহূর্ত আমি নতুন করে উপভোগ করতে চাই। তুমিও কি চাও? তোমার রঙ কি আমার মনের মত কখনও লাল, কখনও নীল, কখনও সবুজ, কখনও বেগুনী কিংবা আসমানী!!! কিংবা সর্বদাএকই থাকে?
তুমি কি বুঝতে পারছ তোমার ক্ষুদ্রতা কোথায়? আর আমার অসীমতা কোথায়? তুমি কি রাগ করেছ? তোমার কি আজ মন খারাপ সমুদ্র..................!!!!!

সোমবার, ৩০ আগস্ট, ২০১০
হ্যলুসিনেসান,ইলিউসান এন্ড ডিলিউসান….
কিছুদিন আগেই সাইকিয়াট্রি ওয়ার্ড শেষ হল। মনোজগতের কিছু অস্বাভাবিকতার সাথে পরিচিত হলাম। অনেক কেইস হিস্ট্রি রেকর্ড করলাম, হিস্ট্রি নিয়ে স্যারের সাথে অনেক ডিসকাশনও হল। প্রতিটা হিস্ট্রির পিছনে যে গভীর প্রভাববিস্তারকারী ফ্যক্টর আছে সেগুলো নিয়ে স্যার ডিপলি লেকচার দিলেন। মেডিক্যাল লাইফে এই প্রথম আমি কিছু ব্যাপার খুব আগ্রহ ও চরম উদ্দ্যম নিয়ে স্টাডি করলাম। আসলে মেডিসিন/সার্জারি ওয়ার্ড যখন করতাম তখন এটা মনে করতাম যে মেডিক্যালে যখন পড়তেছি তখনতো এসব করতেই হবে।এটলিস্ট পরীক্ষা হবে, পাশ করতে হবে এসব চিন্তা করেই পড়াশুনা। কিন্তু সাইকিয়াট্রি ওয়ার্ডে আমি নিজেকে ভিন্নভাবে ফিল করলাম।
সাইকোলজি আর সাইকিয়াট্রির মধ্যে যে বেসিক পার্থক্য আমি বুঝলাম তা হল সাইকোলজি ডিল করে মানুষের স্বাভাবিক ব্যবহার ও তার সমস্যার পরিব্যাপ্তি নিয়ে যা কাউন্সিলিং এর গুরুত্ব প্রমোট করে। আর সাইকিয়াট্রি ডিল করে মানুষের অস্বাভাবিক ব্যবহারের জটিলতা নিয়ে যা অবশ্যই মেডিকেশানের সাথে রিলেইটেড।
মন অদ্ভুত এক ব্যাপার। ব্রেইনে যেখানে মন নামক সেন্টার টা আছে তার প্রকৃতি খুব আজব। মনকে রেগুলেট করা, কন্ট্রোল করা সবকিছুই অনেক জটিল এক প্রসেস। একেকজনের ক্ষেত্রে এই রেগুলেটিং সিস্টেম আলাদা। কথায় বলে নানা মুনির নানা মত। ছেলেবেলা থেকে যেভাবে গড়ে তোলা হয় আমাদের মনও সেদিকেই ধাবিত হয়।
সাইকিয়াট্রি ওয়ার্ডে বেশিরভাগ রোগীর সমস্যা শুরু হয় অত্যধিক ধার্মিকতা দিয়ে। তাদের হিস্ট্রি নিয়ে জানা যায় যে তারা কোন পীর/হুজুর/মাজার এ যেত। গায়েবী কিছু এডভাইস অনুযায়ী তারা কাজ করত। নিজে খুব বেশি ধার্মিক না হলেও এটলিস্ট ইসলামকে বুঝে পালন করার ট্রাই করি। তাই যতবারই হিস্ট্রি নিতে যাই ততবারই কিছুটা বিব্রত ফিল করি। ইসলাম ধর্ম অত্যধিক পালন করতে গিয়ে কেউ সাইকো হয়ে যাবে এই ব্যাপারটা খুব বিব্রতকর। আমি যতবার হিস্ট্রি নেই ততবার একজায়গায় প্রশ্ন করে থেমে যায় যে তারা কেন অমুক পীর/হুজুরকে অন্ধভাবে বিশ্বাস করে? ইসলামে কোথাওতো লেখা নাই যে ধর্মীয় আনুগত্য ও ভালবাসার একটা ধাপ হল পীর/হুজুরকে ভালবাসা, তাদের ইললজিক্যাল কথা মনে প্রাণে বিশ্বাস করা!
হ্যলুসিনেসান,ইলিউসান,ডিলিউসান যেভাবে হয়…একটু নিজের মত ব্যখ্যা করি।
ইসলাম ধর্মে বেসিক সাতটি বিষয় মনে প্রাণে বিশ্বাস করে বাকি জীবনের সমগ্র বিষয় যুক্তি দিয়ে জাস্টিফাই করতে হবে। আমি ইসলাম কে নিয়ে শুধু এটুক্লুই বুঝি যে ঈমানের সাতটি বিষয় ব্যতিরেকে বাকি সব কিছু অত্যধিক স্ট্রং লজিক দিয়ে নিজের লাইফে ইম্পলিমেন্ট করতে হবে।
হুমায়ুন আহমেদের আত্বজীবনীমূলক একটা লেখা পড়েছিলাম। সেখানে লেখক এক অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কমেন্ট করেছিলেন যে, গ্রামের মানুষ যা বিশ্বাসযোগ্য নয় তা খুব সহজেই বিশ্বাস করে। আর যেসব ব্যাপার খুব লজিক্যাল সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই। আচ্ছা যে ঘটনার প্রেক্ষিতে লেখক এই কমেন্ট করেছিলেন ঘটনাটা একটু সংক্ষেপে বলি।
এক ছেলে যে খুব চুরি করে। যেখানেই যায় সেখান থেকেই কিছু না কিছু চুরি করে। সে কারো সাথে খুব একটা কথাও বলেনা। একাকি বসবাস করে। তাকে নিয়ে প্রায়ই সময় গ্রামে শালিস বসে। অভিযোগ একটাই সে চুরি করে। তার এই চুরির স্বভাবের জন্য কোন মানুষ তার সাথে ঠিকভাবে কথাও বলেনা। লেখকের সাথে পরিচয় হল ছেলেটার। লেখক তার সাথে অনেক ভালভাবে ব্যবহার করলেন, কিন্তু যাবার আগে লোকটা লেখকের কলম চুরি করে নিয়ে যায়। পরে তার এই চুরি করা কলম গ্রামের কেউ একজন দেখে ফেললাম তুলকালাম কান্ড ঘটিয়ে দেয়। চুরির সাক্ষী হিসাবে লেখককে উপস্থিত করানো হলে লেখক বলে যে কলমটা সে তাকে গিফট করেছে। এটা বলার কারণ ছিল লেখত ইতোমধ্যেই ছেলেটার একটা হিস্ট্রি নিয়ে ফেলেছে। হিস্ট্রিটা ছিল এরকম…একবার ছেলেটার খুব অসুখ হয়। এতটাই মারাত্বক যে একসময় সে সেন্স হারিয়ে ফেলে এরপর আর সেন্স ফিরে আসেনি। সবাই তাকে মৃত ভেবে কবরে রেখে আসে। এরপর ছেলেটার বোন দেখতে আসলে বলে যে তার মন বলছে যে তাই ভাই বেচে আছে তাই কবর থেকে তাকে তুলা হোক। সত্যিই তাকে কবর থেকে তুলে আনা হলে দেখা যায় সে বেচে আছে। কিন্তু সে অনেক মেন্টালি আস্বাভাবিক ছিল। এরপর থেকেই সে চুপ হয়ে যায়, কারো সাথে সেরকম মিশেনা। আর কোথাও গেলেই কিছু না কিছু চুরি করে।
এরকম একটা আস্বাভাবিক ঘটনা গ্রামের সবাই খুব স্বাভাবিক ভাবেই নিয়েছে। কারণ তাদের ধারনা ছেলেটা আসলেই মরে গিয়েছিল পরে আল্লাহর কুদরতে সে আবার বেচে গিয়েছে। কিন্তু একটা ছেলের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার মানসিক যে বড়রকম এক পরিবর্তন আসল, তার ব্যবহার অস্বাভাবিক হয়ে গেল এসব তারা কোন আমলে না দিয়ে তারা সামান্য চুরির ব্যাপার নিয়ে তুলকালাম কান্ড ঘটিয়ে দেয়।
বাঙ্গালিকে যত সহজে ধর্ম দিয়ে ইললজিক্যালি বাইয়াসড করা যায় তা মনে হয় হাজার নিউটন/আইন্সটাইন তাদের লজিক দিয়ে বাইয়াসড করতে পারবেনা। ছেলেবেলা থেকেই কেন যেন ইসলাম কে যুক্তি দিয়ে না বুঝিয়ে অলৌকিক কিছু অদ্ভুত ব্যপার স্যাপার দিয়ে বুঝানো হয়। শুধু যে বুঝানো হয় তা নয়, সেটা মানতে বাধ্য করা হয়। একসময় এভাবেই অভ্যস্ত হয়ে যায় আমরা। ফলে কোন অলৌকিক, আস্বাভাবিক খুব সহজেই বিশ্বাস করতে পারি। যেহেতু ছেলেবেলা থেকেই শুনে এসেছি যে বিশ্বাসই মূল জিনিস! গায়েবী আওয়াজ বিশ্বাস করি, পীর/হুজুরের ম্যজিক্যাল স্বপ্নে পাওয়া চিকিৎসাকে অমোঘ বিধান মনে করি। হ্যালুসিনাশান, ইলিউশান মনে হয় এভাবেই তৈরি হয়।
১৫বছরের এক কিশোরি মেয়ের হিস্ট্রি নিচ্ছিলাম। খুব ভাল পড়াশুনায় সে। চলাফেরা স্বাভাবিক আর আট-দশটা মেয়ের মতই। একদিন হঠাৎ সে এক নিকটস্থ পীরের কাছে যায়, পীরের উপদেশ অনুযায়ী সে কঠিন পর্দা শুরু করে। হাত/পা মোজা থেকে শুরু করে শুধুমাত্র চোখ ছাড়া তার আর কিছুই দেখা যায়না। পীর তাকে আরো উপদেশ দিয়েছিল মেয়েদের জন্য পড়াশুনা নাকি ইসলামে পারমিট করেনাই। তাই সে পড়াশুনায় আর উদ্যম পায়না। পীর তাকে বলেছিল য বেশি বেশি তওবা করতে, বেশি বেশি দুনিয়াবি কাজ বাদ দিয়ে নামাজ-রোজা করতে। এভাবেই মেয়েটি একসময় গায়েবি আওয়াজ শুনতে পায়। ফেরেশতারা নাকি তাকে কি কি সব করতে বলে। পরে ধীরে ধীরে পুরা সাইকো হয়ে যায়। তার ব্যবহার, আচার-আচরন সব কিছু আস্বাভাবিক। মেডিকেশান দিয়ে স্ট্যাবল রাখতে হয়। হিস্ট্রি নিতে গিয়ে আমি ভাবলাম ধর্মকে ইউজ করে যেভাবে মানুষের স্বাভাবিক জীবনকে আস্বাভাবিক করে তোলা হচ্ছে এব্যাপারে আমাদের পজিশান কোথায়? মিডিয়াতে হিল্লা বিবাহ, দোররা মারা, পর্দা, স্বামী কতৃক স্ত্রীকে পিটানোর যে ভয়াবহ চিত্র তুলে ধরে ইসলামকে ফোকাস করা হয় সেটা কি আদৌ সঠিক ইসলাম?
ইসলামিক হিস্ট্রি যত পড়ি, নবী-রাসূলদের দাওয়াহ পদ্ধতি যত পড়ি তত আমি মুগ্ধ হই। মানুষের সাইকোলজি বুঝে ভাল জিনিস প্রেসেন্ট করে দাওয়াহ পদ্ধতি বর্তমান সময়ে কেমন এপ্লাই হয় সেব্যাপারে আমি সন্দিহান। মক্কাতে যখন ইসলাম আবির্ভুত হয় তখন মানুষ অলরেডি প্রভুর ব্যাপারে কিছু নলেজ ছিল। তারা জানত যে তাদের একজন প্রভু আছে যার ইবাদাত করা তাদের দায়িত্ব। আমাদের নবীজি(সাঃ) যখন আসলেন তখন তিনি তাওহীদ নিয়ে সর্বপ্রথম দাওয়াহ দিলেন। কারণ তাওহিদের একাত্বতা ঘোষণা ব্যতিত বেসিক ইসলামে প্রবেশ করা যাবেনা। তাওহীদের মূল কথা মূলতঃ ৩টি। আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস অর্থাৎ এই বিশ্বের একমাত্র শাসন কর্তা তিনি, আল্লহর সমস্ত গুনাবলি ও প্রসংশা শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য তার বান্দার জন্য না, আর ইবাদাতের যোগ্যতা কেবল আল্লাহর। এই তিনটা জিনিস বুঝতে পারলে বেসিক ইসলামে বুঝতে খুব অসুবিধা হয়না। কারণ এখানেই নিহিত রয়েছে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার ফলাফল আল্লাহর পক্ষ থেকেই আসে, সবকিছু করার মালিক একমাত্র তিনি, বান্দা এবং আল্লাহর ইবাদাতের মাঝখানে কোন মিডিয়া নেই, কেউ তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবেনা। সো দ্যাট কোন পীর/হুজুর/তাবিজের কেরামতিতে যে কিছুই হবেনা তা শুধুমাত্র এই তাওহীদের কনসেপ্টেই বুঝা যায়।
কিন্তু ইসলাম আরব থেকে যখন বহির্বিশ্বে ছড়িয়ে গিয়েছে তখনই সমস্যাটা হয়েছে। কারণ মক্কার মানুষ তাওহীদের কনসেপ্ট বুঝে ইসলাম গ্রহন/ত্যগ করেছিল। কিন্তু বর্তমানে মানুষ তাওহীদের কনসেপ্ট না বুঝেই ইসলাম কে মনে প্রানে ভালবেসে বহুরকম নিজের অজান্তেই শিরকে লিপ্ত আছে। বলা যায় ইসলামবিহীন মুসলিম জাতি আমরা। তাই এখানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হচ্ছে। খুব আজব ব্যাপার এটা। কারণ যেখানে ৮০% মুসলমান সেখানে কেউ আমরা ইসলামের মেইন ডিমান্ড বুঝিনা, একচুয়াল ইসলাম কি চায় আমাদের কাছে সেটা বুঝিনা।
ইসলামি দাওয়াহর কনসেপ্ট কখনও জোর করে কাউকে চাপানো হয়নি। যখন মেজোরিটি ইসলাম কে বুঝে গ্রহন করেছে, ইসলামের রুলের সাথে একাত্বতা ঘোষণা করেছে তখনই ইসলামের রুল খুব স্ট্রিকটলি পালিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু যেখানে আমরা তাওহীদের মত মেজর কনসেপটই মানুষকে বুঝাতে পারিনি সেখানে ইসলামি ড্রেস কোড, দাড়ি রাখা/না রাখা এসব মাইনর ব্যাপার যদি কাউকে পালন করতে বাধ্য করানো হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে?
ইসলাম সবসময় মানবতার কথা বলে, ইসলামে চিন্তার স্বাধীনতার সুযোগ আছে বলেই জেনে বুঝে ইসলামর বেসিক ডিমান্ড বুঝে, লাইফের কম্পলিট কোড এর প্রসেস কেন এরকম হল সেব্যাপারে রিসার্চ করে, লজিক্যালি ইসলামকে নিজের লাইফে ইম্পলিমেন্ট করতে হয়। এখানে হ্যালুসিনেসান, ইলিউসানের আশ্রয় নেবার কোন সুযোগ নায়।
মানুষের সাইকোলজির ন্যনোমিটার বুঝে দাওয়াহ না দিলে ইসলাম কে খুব কঠিন ও কট্টর মনে হবে। আচ্ছা যে বুঝেইনা ইসলাম ভাল কেন, যে জানেইনা ইসলামে এরকম ড্রেস কোড কেন দেওয়া হল, তাকে যদি আমি সেটা করতে বাধ্য করি হোক সেটা ১০০% ভাল তাহলে কি সে এটা করবে? এটলিস্ট আমাকে কেউ জোরপূর্বক কিছু করাতে বাধ্য করলে তা হাজার ভাল হলেও আমি তার কথামত সেটা করবনা। আগে নিজেকে বুঝতে হবে যে সেটা আসলেই ভাল তারপর করব, কারো জোরপূর্বক ইনফ্লুয়েন্সে না।
কেন জানিনা ইসলাম পন্থী আমরা যারা আছি তারা সব কিছু অন্যের উপর চাপিয়ে দিতে চাই। ব্যাপারটা আমার কাছে অনেকটা এরকম লাগে যে, যে ক্লাস ওয়ানই পড়েনি তাকে ক্লাস এইটের জিনিস জোরপূর্বক বুঝানোর কঠোর ট্রাই করতেছি। শুধু তাই না, সে ক্লাস এইটের জিনিস কেন বুঝবেনা ও মানবেনা সেটা নিয়েও গভীর এনালাইসিস করি। ফলে হাজার হাজার বছর পূর্বে নবী-রাসূলরা সবাই একটা ইউনিট ছিল। কারণ তাদের সবাই বেসিক্যালি মানুষকে ইসলামের কন্সেপ্ট ক্লিয়ার করাতেই ব্যস্ত ছিল। পরবর্তিতে ধীরে ধীরে ইসলামের অন্যান্য লাইফ রিলেটেড ব্যাপারে তারা মানুষকে এডুকেইট করেছে। আর আমরা বেসিক জিনিস বাদে অন্যান্য ব্যাপারে চর্চা করতেই ব্যস্ত। ফলে ইসলামের বহু শাখা-প্রশাখা বেরিয়েছে।ফলে আমরা একই ইউনিটে অবস্থান করছিনা। যদিও মনে প্রাণে ইসলামকে ভালবাসি সবাই…
সবশেষে শুধু এটুকুই বলব, যে ইসলাম হিউম্যানিটির কথা বলে সেই ইসলাম কখনও স্বৈরাচার মূলকভাবে কোন কিছু মানুষকে চাপাতে দেয়না। আর তাই যদি হত তাহলে আল্লাহ নিজেই ফেরেশতা দিয়ে এই পৃথিবীতে সবকিছু করতে মানুষকে বাধ্য করাত। তাই মানব সাইকোলজির ন্যনোমিটার বুঝে ইসলাম কে প্রতিষ্ঠা করা যতটা সহজ ভাবা হয় আসলে ততটা না। তা না হলে নবী-রাসূলদের জীবনে এত দুঃখ-কষ্ট আসতনা যদিও তারা ছিলেন আল্লহর মনোনিত ব্যক্তি। তারা ইচ্ছা করলেই পারতেন ইসলামের রুল কে মানুষের উপর চাপিয়ে দিতে, ইচ্ছা করলেই পারতেন তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের পাওয়ারে মানুষকে কিছু করাতে বাধ্য করতে। কিন্তু তারা সেটা করেননি। তারা ইসলাম কে তুলে ধরেছেন লাইফের সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হিসাবে, তারা প্র্যাক্টিক্যালি প্রুফ করেছেন যে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবি তাই নিশ্চয় আমাদের ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত আমরা ইসলামকে স্বৈরাচারি হিসাবে না বরং একমাত্র গ্রহনযোগ্য লাইফ স্টাইল হিসাবে প্রুফ করতে না পারি…

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)