সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০০৯

টার্গেটঃ জয় ও সিওভাক্কোর থিসিস...... প্রেক্ষাপটঃ বাংলাদেশ......... মিশনঃ পসিবল/ইম্পসিবল???

১৯ নভেম্বর,২০০৮ এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকান পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার সহযোগী ইরাক,আফগানিস্তানে মার্কিন হামলা পরিকল্পনাকারী কার্ল সিওভাক্কো এক থিসিস প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউতে প্রকাশিত এই থিসিসে বলা হয় বাংলাদেশে ইসলামি সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে এবং তা একটি মৌলবাদী বাহিনীতে পরিনত হচ্ছে।আরো বলা হয়, বাংলাদেশে বোরকা বিক্রি ৫০০ ভাগ বেড়েছে,মহিলারা বেশি বোরখা পরছে।সেনাবাহিনীতে ৩৫% মাদ্রাসার ছাত্র জয়েন করতেছে।এছাড়াও দেশে ইসলামীকরনকে প্রতিহত করতে পরিকল্পনার কথাও থিসিসে বলা হয়।

গত ২৯ শে ডিসেম্বর এর নির্বাচনে নির্বাচিত ডিজিটাল সরকারের মেইন টার্গেট এখন জয়ের থিসিসের সফল বাস্তবায়ন করা।স্বাধীনতার ৪০ বছর পরও যে বাঙ্গালি অপূরনীয় স্বপ্নের চেইন রিএকশানে বার বার আবর্তিত হচ্ছে তা বুঝি এবার শেষ হবে।বাংগালি জাতির স্বপ্ন পুরন হবে এবার জয়ের স্বপ্ন পুরনের মাধ্যমে।
মিশন অলরেডি শুরু হয়ে গেছে বিগত ৬ মাসে সরকারের কার্যকলাপের মাধ্যমে।যেমনঃ
১।অনিশ্চিত যুদ্ধাপরাধীর বিচারের ইস্যুতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে টার্গেট করা এবং ইসলামকে প্রতিহত করার চেষ্টা।
২। ২৫-২৬ ফেব্রুয়ারী বিডি আর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধংস করে দেয়া।
৩।৩ জুলাই পিরোজপুরের তিন পর্দানশীন নারীকে জেএমবি সন্দেহে অহেতুক হয়রানি,বখাটেদের প্রতি সরকারের নমনীয় আচরন।
৪।অপেক্ষায় আছে কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশনের বাস্তবায়ন।
৫।এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন সময়ে ইসলাম বিরোধী বক্তব্য উল্লেখযোগ্য।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মুসলিমদের পতনের জন্য কোন খ্রিস্টান,ইহুদি বা অন্য কেউ দায়ী ছিলনা। স্বয়ং মুসলিমদের প্রতারনার জন্য আজ আমাদের এই পরিনতি।ইতিহাস সাক্ষী দেয় যে স্পেনে মুসলিম জাতি ৭০০ বছর শাসন করেছিল সেই স্পেন ধংসের জন্য দায়ী কতিপয় মুসলিম জাতির সীমাহীন গাদ্দারি।এক্ষেত্রে অবশ্য ইসলামের শত্রুরা মুসলিমদের টুল হিসেবে ইউজ করেছে।এখনও তার ব্যতিক্রম নয়।ধর্ম শিক্ষা উঠিয়ে দিয়ে কুদরাতি-খুদা শিক্ষা নীতি প্রনয়নের চেষ্টা,মাদ্রাসাকে জঙ্গি প্রোডাকশনের সেন্টার হিসেবে চিহ্নিত করা,সম্প্রতি পিরোজপুরে ঘটিত হিজাবের বিরুদ্ধে ছাত্রলীগের ক্যাডার দিয়ে হিজাবকে জেএমবি র ইস্যু ত্তৈরি করা এবং সরকারের সমর্থন সবকিছুই যেন জয়ের থিসিসের মিশনকে পসিবল করে তুলতেছে।

আমি খুব স্পষ্টতঃ আশঙ্কা করছি সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই জয়ের থিসিসের হাত ধরে বাংলাদেশ পরিনত হবে ইরাক অথবা আফগানিস্তান।বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় জঙ্গিবাদ।পাশ্চাত্য মিডিয়াতে মুসলিমদের জঙ্গি,টেররিস্ট হিসাবে দেখানো হয়।অথচ সেই পাশ্চাত্য মিডিয়ার প্রতিফলন ঘটতেছে বাংলাদেশেও।এখানে কোন টিভি-চ্যানেলে ইসলামকে সুন্দরভাবে রিপ্রেসেন্ট করা হয়না।হিজাবকে ফোকাস করা হয় পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে।এমনকি সম্প্রতি হিজাব নিয়ে ঘটে যাওয়া তিন পর্দানশীন নারীকে বখাটে যুবকদের হয়রানিও ১/২ টি টিভি-চ্যানেল,পত্রিকা বাদে সর্বাধিক জনপ্রিয় পত্রিকার কোথাও এ নিয়ে সাধারন কোন প্রতিবেদন প্রকাশ করা হয়না।অমিমাংসিত বিডি আর বিদ্রোহের নেপথ্যের কাহিণীকে সুকৌশলে ধামা চাপা দেয়া হচ্ছে।মনে হয় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়ের থিসিসের সফল বাস্তবায়ন।এই মিশন এখন কমপ্লিটলি পসিবল কিংবা ইম্পসিবল হবে কিনা তা নির্ভর করছে জনগনের হাতে।কারন সরকার যদি এই মিশনের ব্যাপারে সচেষ্ট থাকে তাহলে জনগনকেই আপারহ্যান্ড নিতে হবে।তা না হলে আমাদের এক ভয়ঙ্কর কঠিন ভবিষ্যতের সম্মুখিন হতে হবে।

জয় ও সিওভাক্কার মিশনের এই কাহিনী শুনে হয়ত আমেরিকান রাজপুত্র জয় ও তার ইহুদি স্ত্রী খুব খুশি হচ্ছেন।জয় তার এই অসাধারন থিসিসের জন্য স্পেশাল কোন এওয়ার্ডও পেয়ে যেতে পারেন পশ্চিমাদের নিকট।সেটাই স্বাভাবিক।যে কখনও দেশে বাস করেনি,দেশের মানুষের সুখ-দুঃখ শেয়ার করেনি সে কিভাবে আমেরিকাতে থেকে এদেশের সমস্যা সমাধানের জন্য থিসিস করবে??? সে তো পাশ্চাত্যের এজেন্ট হিসাবে কাজ করবে সেটাই স্বাভাবিক।তাই নয় কি???

শেষে একটি কথা জয় সাহেবকে মনে করিয়ে দিতে চাই যে বোরখার বিরুদ্ধে আপনার এই থিসিস ,আপনার জননী নির্বাচনে হিজাব পরে,ধার্মিক সেজে জনগনকে ধোকা বানানোর চেষ্টা কে আপনি কিভাবে দেখেন?আর আপনি কি মনে করেন যে ইসলামের আপনার এই অবস্থান এর পরিনাম কি হবে? ইতিহাস দেখেন, রিসার্চ করেন।জবাব পেয়ে যাবেন।আর একথাও জেনে রাখুন সত্য সংগ্রামের সৈনিকরা এখনও জীবিত আছেন।প্রয়োজনে বুকের তাজা খুন বিলিয়ে দিতে তারা কার্পন্য করবেনা।

বাঙ্গালি জাতি এখন এমনই এক ক্রান্তি লগ্নে অবস্থান করছে যখন ভবিষ্যত নির্ভর করতেছে জনগনের হাতে।তারা এখনও ঘুমিয়ে ঘুমিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর থাকবে নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামগ্রীক জীবন রক্ষার তাগিদে সত্য সংগ্রামের সৈনিকদের পথের সহযোগী হবে, সেটার উপর নির্ভর করছে ভবিষ্যত প্রজন্মের স্বাধীন/পরাধীন ভবিষ্যত...




মেজাজ খারাপের ২৪ ঘন্টা এবং ব্রেইন ওয়াশ!!!

বায়োকেমিস্ট্রি স্যার এর ক্লাসে কিছুতেই মন বসছেনা।পাশে বসা ফ্রেন্ড পরবর্তি ক্লাসের আইটেম এর পড়া পড়তেছে।আর এদিকে স্যার বোরিং ফুড,নিউট্রিশন,ভিটামিন পড়াচ্ছেন।কি যে ডিসগাস্টিং সিচুয়েসন!ট্রাই করতেছি ক্লাসে কনসেনট্রেট করার জন্য।আচ্ছা টিচার রা এত বিরক্তিকর কিভাবে হয়?উফ! আমার মনে হয় ক্লাস নেয়ার আগে সব টিচারদের একটা সাইকোলজির ক্লাস করে আসা উচিত।ইনফ্যাক্ট স্টুডেন্টদের সাইকোলজি না বুঝে পড়ালে সেই ক্লাস আদৌ ইফেক্টিভ হয়না।এই সহজ কথাটা যে টিচাররা যে কেন বুঝেনা!!
২.৩০ ঘন্টার এই ক্লাস শেষ হতে এখনও ১.৩০ ঘন্টা বাকি।ক্লাসের সবার দিকে একটু অবসার্ভ করলাম।দেখি সবাই যে যার পড়া নিয়ে ব্যস্ত।স্যার তার প্রজেক্টরে পড়ানো নিয়ে ব্যাস্ত।এই ক্লাসটাকে মনে হচ্ছে যেন ওয়ান ওয়ে কমিউনিকেশন।স্টুডেন্ট-টিচার কারও সাথে কারো কোন কন্ট্যাক্ট নাই,বাট কমিউনিকেশন চলতেছে।এই যখন অবস্থা মনে পড়ে গেল কলেজ লাইফে কেমিস্ট্রি ক্লাসের কথা।আমাদের সেই স্যার ছিলেন ইউনিক।আমরা কখনই শেষ পিরিওয়ডে স্যার এর ক্লাস থাকলে ভুলেও সেই ক্লাস করতামনা।কারন ৪০ মিনিটের ক্লাস স্যার সুযোগ বুঝে ১.৩০ ঘণ্টাও নিয়ে ফেলতেন।একদিন স্যার ক্লাসে জারন-বিজারন বুঝাচ্ছেন।আমি পড়ছিলাম জুওলোজি।কারন বাসায় আমি কখনও বায়োলোজি পড়ার টাইম পেতামনা।সো ক্লাসই ছিল আমার জন্য পারফেক্ট টাইম।তাছাড়া জারন-বিজারনের চ্যপ্টারটা আমার আগেই পড়া ছিল।সো নো টেনসন!
সাডেনলি স্যার খেয়াল করলেন আমি স্যারের ক্লাসে মনোযোগী না।আমাকে দাড় করালেন।জারন-বিজারনের রিএকশান করতে দিলেন।স্যার তো আর জানতনা যে জারন-বিজারন ছিল আমার ফেভারিট ওয়ান।তাই দ্রুত রিএকশান টা করে দিলাম।কেন জানি মনে হল স্যার এতে খুব ইনসাল্ট ফিল করলেন,বললেন “এভাবে কেমিস্ট্রি মুখস্ত করে পরীক্ষায় কখনও পাস করা যাবেনা”।যেভাবেই হোক পরবর্তী এক্সাম এ স্যার এর কথা সত্যি হয়নি।
আর স্কুল লাইফের রসায়নের এক্সপেরিএন্স আমার খুব একটা ভাল ছিলনা।যদিও এক্সামে ৮০% নম্বর ইজিলি থাকত,বাট আমি জানতাম রসায়নে ছিল আমার জমের মত ভয়।অন্যদিকে ফিজিক্স ছিল আমার অন্তরের কাছাকাছি একটা জায়গায়।তাই স্কুল লাইফে ঠিক হয়ে গেছিল আমার এইম ইন লাইফ।হতে চেয়েছিলাম আর্কিটেক্ট।হায়রে আমার সাধের আর্কিটেক্ট!! আর্কিটেক্ট এর স্বপ্ন থেকে ব্যাক করলাম ফুড,নিউট্রিশন,ভিটামিনে...
ও মাই গড! এতক্ষনে মাত্র ৫ মিনিট পার হয়েছে।এত কিছু চিন্তা করলাম,সেই কলেজ,স্কুল এর কথা।এইম ইন লাইফের কথা।ঘড়ি কি স্লো নাকি? ক্লাসের ঘড়ি প্লাস নিজের ঘড়ি মিলাইলাম।আরে ঠিক ই তো আছে।তাহলে??পরক্ষনেই বুঝতে পারলাম মনের গতিবেগ আলোর গতিবেগের চেয়েও বেশি।
যেভাবেই হোক ভয়ংকর ভাবে সেই বোরিং ক্লাস শেষ করে,পরে চরম একটা খারাপ আইটেম দিয়ে বাসায় ফিরলাম।
বাসায় এসে মন মেজাজ খুব খারাপ।দুপুরে ঘুম দিলাম।বিকালে উঠে মন ভালো করার জন্য নঈম সিদ্দিকির বই ধরলাম।নঈম সিদ্দিকির বিশ্লেষনধর্মী লেখা পড়ে ধীরে ধীরে মন দ্রবীভূত হতে লাগল।
সন্ধার পরে বাসায় গেস্ট আসল।আমার এর দু;সম্পর্কের চাচা।বেসিক্যালি এই চাচাকে আমি খুব অপছন্দ করি।বিকজ আমাকে দেখলেই উনি অনন্ত ধারার উপদেশ বানী শুরু করে দেয়।চাচার ডাক শুনে গেলাম...
-আসসালামু আলায়কুম চাচা।ভালো আছেন?
-ওয়ালাইকুমাসসালাম।কেমন আছ মা তুমি?
-এইতো চাচা,আলহামদুলিলাহ ভালো আছি।অনেকদিন আপনি আসেননা...
-সময় কই বল আসার?তোমার পড়াশুনা কেমন চলছে? তোমার হাতে কি বই ওটা?
-এমনি একটা বই পড়ছিলাম।সেরকম কিছুনা।
-দেখি তো একটু...
বইটি দিলাম চাচাকে।অনেক্ষন ধরে চাচা বইটি উলটে পালটে দেখলেন।পরে বললেন মা এসব বই পড়া বাদ দাও।এগুলো পড়লে ব্রেইন ওয়াশ হয়ে যাবে।
ব্রেইন ওয়াশ?এমিনেতেই মেজাজ ছিল খুব খারাপ।তার উপর এই মহা বিরক্তিকর চাচা।তার পরে নঈম সিদ্দিকির বই পড়া নিয়ে ব্রেইন ওয়াশ বানী আমাকে একটু বেপরোয়া করে দিল।বললাম
-চাচা আমি হুমায়ুন আহমেদ,জাফর ইকবাল,তসলিমা নাসরিন,হুমায়ুন আজাদ,সূচিত্রা,সুনীল,সমরেশ এর বহু বই পড়েছি।কই তাদের বই পড়া নিয়ে কখনও তো বললেননা যে ব্রেইন ওয়াশ হয়ে যাবে?আর এখন নবী(সাঃ) জীবনী নিয়ে লেখা এই বিশ্লেষনধর্মী বই পড়া দেখে কিভাবে বললেন যে ব্রেইন ওয়াশ হয়ে যাবে?
তাতক্ষনিক এই জবাবের জন্য চাচা প্রস্তুত ছিলেননা।আর আমার বলার স্টাইলেও কিছুটা কঠোরতা ছিল।চাচা বললেন
-ও আচ্ছা অলরেডি তোমার ব্রেইন ওয়াশ হয়ে গেছে এসব জামাত শিবিরের বই পড়ে??
এবার জামাত শিবির টেনে আনছে বলে মেজাজ হয়ে গেল আরো খারাপ।বললাম
-চাচা আসলে ওইসব হুমায়ুন,জাফর,সমরেশ এর বই গুলো পড়ে ব্রেইন এ ডাস্ট জমা হয়েছিল।তাই একটু ওয়াশ করারা জন্য এসব বই আজকাল আমি প্রায়ই পড়ে থাকি।একথা বলে নিজের রুমে চলে আসলাম।
ধ্যাত! কি একটা শনির বলয় চলছে আজকে?চারপাশের সবকিছুই মেজাজ খারাপ করে দিচ্ছে।লাইট অফ করে কিছুক্ষন বসে থাকলাম।শুনতে পেলাম আম্মার সাথে চাচা কি যেন বলছিলেম।নাহ! আর শোনার চেষ্টা করিনি।যা বলে বলুক।আমি খুব ভদ্রভাবে চাচার সাথে যে কথা বলেছি,প্রতিটা কথার এন্সার দিয়েছি,এটাই অনেক।
মোবাইলে রিং হচ্ছে।আখির ফোন।
-দোস্ত কি খবর?
-ভালো না।শোন কাল ফিজিওলোজি প্র্যাক্টিকাল জমা দেয়ার লাস্ট ডেট।ম্যাডাম হসপিটালে ট্রান্সফার হয়ে যাচ্ছেন।সো কালই সব সাইন করাতে হবে।
-আজব? মানে কি?সম্ভব নাকি এখন সব প্র্যাক্টিকাল শেষ করা?আর ম্যাডাম এটা আগে বলবেনা?আর তাছাড়া আজ বললেও তো হত।এটলিস্ট বিকাল থেকে শুরু করলে শেষ হয়ে যেত।এখন বাজে রাত ১০ টা ।
-তুই তো আইটেম দিয়ে চলে আসলি।নোটিস বোর্ড খেয়াল করিসনি।আর ম্যাডাম আজকে আইটেম এর শেষে বলে গেছেন এই কথা।তোর ফোন এ রিচ করতে পারছিনা সেই দুপুর থেকে।ফোন অফ করে রেখেছিলি কেন?
-ওহ! শিট! আচ্ছা ঠিক আছে দোস্ত,কথা বলার টাইম নাই।আল্লাহ হাফিয।

লাইট অন করলাম।প্র্যাক্টিকাল বই ও খাতা নিয়ে বসলাম।যেইনা লিখতে যাব কারেন্ট গেল চলে।যাহ! আজকে আর কিছুই লিখবনা।সাইনও করাবোনা।এই বলে আবার বিছানায় গেলাম।কখন যে ঘুমিয়া পড়েছি জানিনা।ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে।৮ বাজতে মাত্র ৫ মিনিট বাকি।উহু!! প্রথম ক্লাস্ টা মিস।২য় ক্লাসের জন্য কলেজে গেলাম।শেষ ক্লাসে আমি বাদে প্রায় সবাই প্র্যাক্টিকাল সাইন করালো।আমি চেয়ে চেয়ে দেখলাম।বাট কেন জানি কোন ফিলিংস হচ্ছিলনা।আজকেই লাস্ট ডেট।ম্যাডাম চলে যাবেন।ভোতা হয়ে গেছিলাম কিছুক্ষনের জন্য।

এই ছিল আমার মেজাজ খারাপের ২৪ ঘন্টা।পরবর্তীতে আমারই এক প্রিয় স্যারের কাছে আমার প্র্যাক্টিকাল সব সাইন করিয়ে নিয়েছিলাম।এখনও সেই দিনের কথা মনে পড়লে খুব হাসি পায়।বেশি মজা লাগে সেই ব্রেইন ওয়াশ চাচার কথা মনে পড়লে।হা...হা...ব্রেইন কি আমার সত্যিই ওয়াশ!!!!!

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০০৯

একটি মিনতি প্রথম আলোর কাছে...রাখবে?

শপথের কথা মনে হলেই মনে পড়ে স্কুল জীবনের এসেম্বলীতে দাঁড়িয়ে সেই বিরক্তিকর শপথের কথা।প্রতিদিন একই কথা…’আমি শপথ করিতেছি যে সদা সত্য কথা বলিব,দেশের তরে কাজ করিব।দেশ ও মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিব.........’ ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন স্কুলে যাওয়া প্রতিদিনই আমার জন্য খুব কষ্টকর ছিল।আর যখনি মনে পড়ে স্কুলে যেয়ে পিটি করতে হবে তখন আরও বিরক্ত লাগত।মনে হত কে যে এই পড়ালেখা নামক জিনিসটা আবিষ্কার করেছিল!!! কিন্তু আম্মু জোর করে প্রতিদিন স্কুলে পাঠাত।উফ! স্কুল জীবন ছিল সত্যিই অনেক কষ্টের।আনন্দ যে ছিলনা তা বলবনা।কিন্তু নষ্টালজিক হতে আমার আপত্তি আছে।যে আনন্দ আমি স্কুলে থাকতে বুঝতে পারলামনা তা এখন বুঝে অতীত বিলাসের কোন মানে নাই।স্কুল জীবন যখন প্রায় শেষের পথে তখন একটা জিনিস ভেবেই খুব আনন্দ লাগছিল যে আমাকে আর পিটি,সেই একঘেয়ে শপথ করা লাগবেনা।কিন্তু হায়! যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।আমার ক্ষেত্রেও অবস্থা তাই হল।সেই একই চক্রের পুনরাবৃত্তি।আবার পিটি,আবার শপথ...
কিন্তু কলেজে উঠার পর আমি অনেক ফাকিবাজ হয়ে গিয়েছিলাম।প্রায় সময় এসেম্বলীর পর কলেজে যেতাম।তবে অবশ্য এই ফাকিবাজি বেশিদিন কাজে লাগেনি।কলেজের নতুন প্রিন্সিপাল খুব কড়া ছিলেন।তাই আবার ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন।সেই এসেম্বলি,সেই পিটি।
ওহ! প্রথম আলোর দিন বদলের শপথের কথা দেখে একটু অতীতে ফিরে গেছিলাম।স্কুল কিংবা কলেজ লাইফে শপথের মূল্য না বুঝলেওএখন কিছুটা বুঝতে পারি।শপথ কেবল মৌখিক বাক্য নয় বরং এর সাথে মিশে আছে বাস্তব শপথের প্রতিশ্রুতি।ঠিক যেমন শিকড়ের সাথে বৃক্ষের সম্পর্ক।
ম্যাচুরিটির যে লেভেলে আমাদের মৌখিক শপথ করানো হয়,সেই লেভেলে বাস্তব শপথের কোন প্রাক্টিস শেখানো হয়না।ফলে যা হবার তাই হয়।এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিই।
প্রথম আলোর দিন বদলের শপথকে আমি সাধুবাধ জানাই।অনেক আগে থেকেই আমি প্রথম আলো পড়ি।নারী মঞ্চ আমার বিশেষ আকর্ষন।নারীদের অধিকার আদায়ের কথা,অনেক না বলা অব্যক্ত কথা এখানে ফুটে উঠে।মনে করতাম নারীদের জন্য সত্যিকারের একটা প্লাটফর্ম নারী মঞ্চ।দিন বদলের শপথের এই গান শুনে তাই মনে করেছিলাম প্রথম আলো পারবে সমাজের মৌখিক শপথকে বাস্তবে কনভার্ট করতে।
গতকাল নারীমঞ্চ পড়ছিলাম।একটা খবর বিশেষভাবে খুজতেছিলাম।পিরোজপুরের সেই তিন বোনের কথা।তাদের এই অহেতুক হয়রানিতে নারী মঞ্চ নিশ্চয় নির্বাক থাকবেনা।প্রকাশ করবে বিশেষ প্রতিবেদন।কিন্তু নাহ! অনেক খুজেও সেখানে বিশেষ প্রতিবেদন তো দূরের কথা সাধারন কোন খবরও আমি নারী মঞ্চে পাইনি।খুব খারাপ লাগল।পিরোজপুরের সেই ঘৃ্ন্য ঘটনায় প্রথম আলো র নারী মঞ্চ কিভাবে নির্বাক থাকল?বখাটেদের বাচাতে ডিজিটাল সরকারের উদ্যোগের কথা নাহয় নাই বললাম।কিন্তু যে প্রথম আলো নারীদের নিয়ে এত সোচ্চার তারা কেন আজ এত শীতল,উত্তাপহীন?? তবে কি হিজাব পরিহিতা বলেই তাদের ব্যাপারে পক্ষপাতিত্ব? কিন্তু তারাও তো নারী।মুসলিম নারী।৮০% মুসলমানের এই দেশে যদি হিজাব পরিহিতাদের জঙ্গি সন্দেহে রিমান্ডে নেওয়া হয়,অহেতুক হয়রানির শিকার হতে হয় তাহলে তো বলতেই হয় দেশ আসলে ডিজিটালি যাচ্ছে কোথায়??
তাই নারী মঞ্চের এই নির্বাক উপস্থিতি আমাকে বাধ্য করল ভার্চুয়ালী কিছু লিখতে।প্রথম আলোকে বলি প্লিজ তুমি তোমার এই কেবল স্পন্সর নির্ভর মৌখিক দিন বদলের গান বন্ধ কর।যেদিন তুমি নিজে বদল হতে পারবা,দেশের অন্যায় দেখলেই নিরপেক্ষভাবে সবাক হয়ে উঠবা,বাস্তব দিন বদলের রঙ্গে নিজেদের রাঙ্গায়িত করতে পারবা সেই দিন তোমার সাথে আমিও গাইব।আমরা সবাই গাইব।প্লিজ আমার এই মিনতি টুকু রাখ।প্লিজ...



শনিবার, ১১ জুলাই, ২০০৯


একটু চিন্তা করেন তো এমন একটি আদালত(কোন জনমানবহীন কুঠুরি নয়) যেখানে আপনার মা,আপনার বোন বা আপনারই স্ত্রী কে একজন ছুরিকাঘাতে হত্যা করছে...কেমন লাগবে এটা জেনে যদি আপনার সেই মা,বোন কিংবা স্ত্রী যদি হয় ৩ মাসের অন্তঃসত্তা?? কিন্তু ঠিক এরকমই একটা ঘটনা ঘটে গেল জার্মানিতে।৩২ বছর বয়সী এক মুসলিম মহিলাকে জীবন দিতে হল শুধুমাত্র হিজাবের কারনে।জানিনা তখন ২ বছর শিশু মুস্তফার কেমন লেগেছিল চোখের সামনে মাকে নির্মমভাবে নিহত হত দেখে।উফ! আমি চিন্তা করতেই পারছিনা।একেই কি বলে মানবতা! পাশ্চাত্য সমাজ যেখানে মানবাধিকার নিয়ে সোচ্চার,যারা দাবি করে তারাই মানবাধিকার রক্ষার দাবিদার তারা এটাকে কিভাবে বিশ্লেষন করবে??
ঘটনার সূত্রে জানা যায় সম্প্রতি জার্মানির ড্রেসডেন শহরের একটি আদালতে সাক্ষ্য দিতে এসে, এক মুসলিম বিদ্বেষীর হাতে নিহত হন ৩২ বছর বয়স্ক এক মিশরীয় যুবতী শেরবিনি। মৃত্যুর সময় তিনি ৩ মাসের অন্ত:সত্বা ছিলেন এবং রেখে গেলেন ২ বছরের ছেলে মুস্তাফাকে।

১৮ বার ছুরিকাঘাতে শেরবিনিকে নৃশংসভাবে যে হত্যা করে, সে মামলার আসামী স্বয়ং অ্যাক্সেল। রাশিয়ান বংশোদ্ভূত এক জার্মান নাগরিক। ছয় বছর ধরে সে জার্মানিতে আছে। আদালত কক্ষে বিচারকদের সামনেই হত্যা করে শেরবিনিকে।এখানেই শেষ নয়। শেরবিনির স্বামী আলবি আলি ওকাজ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও ৩ বার ছুরিকাঘাত করে অ্যাক্সেল। তদুপরি ঘাতক মনে করে আলবির পায়েই ভুল করে গুলিবর্ষণ করে পুলিশ।
ঘটনার সূত্রপাত হয় ২০০৮ সালে,যখন আক্সেল শেরবিনিকে সন্ত্রাসী,ইসলামপন্থী বলে টিজ করে।শুধু তাই নয়,শেরবিনির হিজাব খুলে ফেলার চেষ্টা করে।শেরবিনি আক্সেলের বিরুদ্ধে মামলা করে আদালতে।কিন্তু আক্সেলও ছাড়বার পাত্র নয়।তারই ফলশ্রুতুতে ১ লা জুলাই এই নৃশংস ঘটনার শিকার হতে হয় শেরবিনিকে।
ইতিহাস সাক্ষী,বিশ্বে কোন আদালতে শেরবিনির মত ঘটনার শিকার কেউ নেই।বিচারক,পুলিশের সামনে শেরবিনির এই মৃত্যু যেন সাক্ষী হয়ে গেল পশ্চিমাদের আসল চেহারার নগ্ন প্রতিচ্ছবি।কিন্তু মিডিয়া আজ এত নিরব কেন?মুসলিম দেশের কোথাও কোন ঘটনা ঘটলে সাথে সাথে মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া সরব হয়ে যায়।ফলাও ভাবে প্রচার করা হয়।বছরের পর বছর টক অফ দা টাইমে থাকে মুসলিম বিদ্বেষী সংবাদ।ধিক্কার জানাই তোমাদের।ধিক্কার।

শেরবিনির কথা যখন লিখতেছি,তখন মনে পড়ে গেল পিরোজপুরের জিয়ানগর উপজেলার ন্যাক্কারজনক ঘটনার কথা।এই ঘটনা আর কোথাও নয়,বাংলাদেশের,আমার দেশের।যেখানে ৮০% এর বেশি মুসলমানের বসবাস।ঘটনা শুনলে মনে হবে না এটা আমার দেশের কোন ঘটনা।ফ্রান্স,ইউরোপ বা জার্মানি নয়।আমার দেশ,বাংলাদেশের ঘটনা।তিন জন বোরকা পরা নারীকে অপমানিত,লাঞ্চিত হতে হয় বখাটে যুবকদের নিকট।পরবর্তীতে জঙ্গি হিসাবে তাদের পুলিশ গ্রেপ্তার করে ওই বখাটেদের তথ্য অনুযায়ী।শুধু কি তাই? তাদের বোরকা খুলতে বাধ্য করে,যেটা মুসলিম মেয়ের সবচেয়ে বড় যে আইডেন্টিটি ।ছিঃ ছিঃ ভাবতেই কষ্ট লাগতেছে আমি বাংলাদেশের মেয়ে।সরকারের নিরব ভূমিকা যেন প্রকাশ করছে ইসলামবিদ্বেষি মনোভাব।কি অপরাধে জেলে গেল তারা? তাদের কে সার্চ করে তো কিছুই পাওয়া যায়নি।তাহলে কি সরকার বলতে চায় ইসলাম শুধুমাত্র জঙ্গিদের প্রতিনিধিত্ব করতেছে?নাকি সরকারি দলের ওই বখাটেদের বাচাতে সরকারের ইসলামের বিরুদ্ধে দৃঢ় অবস্থান? মুসলিম প্রধান এই দেশের হাজার হাজার,লক্ষ লক্ষ মেয়ে হিজাব পরে।তাহলে তো বলতেই হয় এদেশে হাজার হাজার,লক্ষ লক্ষ জঙ্গি ঘুরে বেড়াচ্ছে।বখাটেদের বাচাতে ডিজিটাল সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়!!!!!!!!চায়না এই ডিজিটাল প্রতিচ্ছিবি,যেখানে মুসলিম হয়ে,হিজাব পরিধান করাকে জঙ্গি আক্ষ্যায়িত করা হয়।আর চায়না,চায়না...
সারাবিশ্বে শেরবিনিকে নিয়ে উত্তাল।কিন্তু আমি আমার দেশের এই লজ্জাজনক ঘটনা কিভাবে প্রকাশ করব? নিজেক খুব ছোট মনে হচ্ছে।খুব ইচ্ছা করছে মারওয়া আল-শেরবিনির মত সাহসী হতে।সে মরনেও মনে হয় এক অনন্ত সুখ আছে...!!





একটি আইডেন্টিটি ক্রাইসিস সিন্ড্রোম......

আজকাল যখন রাস্তায় চলাফেরা করি তখন মাঝে মাঝে ঠিক বুঝে উঠতে পারিনা আমি কোথায় আছি?কোথায় যাচ্ছি? ইনফ্যাক্ট আমার চারপাশের পরিবেশ আমার কাছে প্রতিদিনই নতুন লাগে...পহেলা বৈশাখে কিছু কাজের জন্য বাইরে বের হলাম দেখি আমারই পাশের এক মডার্ন(প্রচলিত অর্থে) মেয়ে সুন্দর শাড়ি পরে,সেজে গুজে রিক্সা করে যাচ্ছে।অথচ তাকে আমি খুব কম দিনই দেখেছি ফতুয়া-জিন্স ছাড়া সে বাইরে বের হয়েছে।সেদিন খুব অবাক হলাম তাকে দেখার পর...বাসায় এসে একদিন বিকালে তার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি তাকে বললাম সেদিন তোমাকে শাড়িতে খুব দারুন মানিয়েছিল।সে বলল পহেলা বৈশাখ উপলক্ষে সে ওই শাড়িটা রঙ থেকে কিনে এনেছে।আমিও যখন কিনার আগ্রহ প্রকাশ করলাম তখন সে আমাকে বলল তুমি কিনে কি করবা? তুমি তো হিজাব ছাড়া বাইরে বের হউনা।তারপর আমাকে একটা পরমর্শ দিল যে একদিন বাঙ্গালী হিসাবে শাড়ি পরে বের হলে কিছু হবেনা।হাজার হোক এটা আমাদের বাঙ্গালী কালচার।বুঝতে পারছিলাম সে আমাকে একটু আন্ডারএস্টিমেট করার চেষ্টা করছে হিজাব নিয়ে।
বললাম আমি একজন বাঙ্গালী মুসলিম মেয়ে।তাই আমার নিজস্ব একটা কালচার আছে যেটা আমি সর্বদা মানার চেষ্টা করি।আইডেন্টিটি ক্রাইসিস বলতে কি বুঝ তুমি? আইডেন্টিটি ক্রাইসিস?? খুব তাচ্ছিল্যভাবে জবাব তার।এই যে বছরের একদিন শাড়ি পরে বাংগালি হউয়া আর বাকি দিন পরগাছার মত অন্যের কালচারকে ধারন করা,আর সর্বদা নিজেকে বাংগালি বলে এক কৃত্তিম গর্ব অনুভব করাকে কি বলবা তুমি?নাহ! আমি আমার কথা আর এক্সটেন্ড করিনাই সেদিন...খুব বেশি তিক্ত শুনাচ্ছিল তার কাছে তাই দ্রুত সালাম জানিয়ে বিদায় নিলাম।
যেটা বলছিলাম আইডেন্টিটি ক্রাইসিস।রাস্তা-ঘাটে চলা ফেরা করলে বুঝতে পারি আমরা যে আইডেন্টিটি হারায়ছি ১৭৫৭ সালে তা আর ১৯৭১ এর মাধ্যমে ফেরত আনতে পারিনি।বাংগালি জাতির আইডেন্টিটি আজ কেবল অনুষ্ঠান স্বর্বস্ব ব্যাপারে পরিনত হয়েছে।আর মুসলিম?? হাঃহাঃ সে তো তথাকথিত বাংগালি জাতি একদিন পুরা ইসলাম কে বিক্রি করে দিয়েছে রাজাকারদের নিকট।তাই ইসলাম এর কথা বললেই যুদ্ধাপরাধী,হিজাবের কথা বললেই রাজাকার।এই তো বাংগালি জাতির আইডেন্টিটি।!অথচ ইসলাম নিছক ধর্ম নয়,বরং জীবনবিধান।আর কারো ব্যক্তিগত সম্পত্তিও নয়।নিজেদের তৈরী আইডেন্টিটি ক্রাইসিসে আজ নিজেরাই সাফার করতেছি।

এবার আসি আরেকটু ভিন্নভাবে।নারী সমাজের উন্নতিকল্পে আমাদের পুরুষ সমাজের চিন্তার কোন শেষ নাই।সাধুবাদ জানাই তাদের।আমাদের কথা তারা চিন্তা না করলে কে করবে? তাই নারী সমাজ কে তারা ঘরের আবদ্ধ গন্ডি থেকে বের করে নিয়ে আসল।উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সুজোগ দিল।পর্দা প্রথাকে সেকেলে বলে ছুড়ে ফেলে দিল।আর সমাজে পুরুষের পাশাপাশি নারীর আবাধ বিচরনও নিশ্চিত করল।কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি? এখনও সিমির মত মেধাবী মেয়েকে জীবন দিতে হচ্ছে,তৃষার মত নিষ্পাপ মেয়েকে অকালে ঝরে যেতে হচ্ছে...এরকম হাজার ঘটনা অহরহ ঘটছে।আর কত???

সেই আবহমান কাল থেকে নারী সমাজ উপেক্ষিত,নির্যাতিত,বঞ্চিত।আগে নারী উপেক্ষিত হত নিজের ঘরে।আজ হয় সমাজে...নারীমুক্তির আন্দোলন কি আসলেই কোন সুফল বয়ে আনছে? নাহ! আমি একজন নারী,তাই নারী মুক্তিই আমার কাম্য।কিন্তু মুক্তি পাবার জন্য আমি আমার আইডেন্টিটি হারাতে চায়না।খারাপ লাগে যখন দেখি আমারি মত মেয়ে সংসার করা,ছেলে-মেয়ে লালন-পালন করা কে ঘৃনার চোখে দেখে।নারী অধিকার আদায় করতে গিয়ে আমরা আমাদের মর্যাদা হতে বঞ্চিত হচ্ছিনা তো? হ্যা আমরা না পারছি প্রকৃতির অমোঘ বিধানকে ইগনোর করতে আর না পারছি প্রকৃ্তির দেয়া বিধানকে মেনে নিতে...তারপরও অনন্তর চেষ্টা একটু মুক্তির আশা।আজ এখানে সেমিনার,কাল সেখানে আলোচনা।কিসের জন্য? নারী স্বাধীনতার জন্য।

অথচ পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোন সেমিনার হয়না,আলোচনা হয়না।যে পুরুষ ঘরে নারীর সম্মান দিতে জানেনা,সে কিভাবে কর্মক্ষেত্রে অন্য নারীকে সম্মান দিবে?অথচ এই সব পুরুষের লোকদেখানো নারী মুক্তির আন্দোলনে আজ মেয়েরাই এদের সাথে হাত মেলাচ্ছে।ফলে সমাজে আবির্ভুত হচ্ছে নিত্য নতুন নীল ভ্রমরার যারা নারীকে এক নতুন মুক্তির স্বপ্ন দেখাচ্ছে।নারী হচ্ছে আরো বেশি উপেক্ষিত,লাঞ্চিত,বঞ্চিত।

নারী হিসাবে আমরা নিজেদের পরিচয় দিতে কুন্ঠাবোধ করি।তাই একটু খানি মুক্তির আশায় রনাংগনে ঝাপিয়ে পড়ি।ইসলাম নারীকে যে মুক্তি সেই শত শত বছর পূর্বে দিয়ে গেছে তা ভুলে আমরা আজ খুজতেছি নতুন মুক্তির ঠিকানা।হিজাব ছেড়েছি,প্রগতিশিল হয়েছি,উচ্চশিক্ষিত হয়েছি,পুরুষের সহকর্মী হয়েছি...পাইনি স্বাধীনতা।আমি শিক্ষার বিপক্ষে নই,বাইরে চাকরী করে পুরুষের সহকর্মী হবার বিপক্ষেও নই।আমি নিজেকে একজন মুসলিম বাংগালি মেয়ে হিসাবে মনে করতে ভালবাসি।তাই আজীবন বাঙ্গালী।কেবল আচার স্বর্বস্ব বাঙ্গালি নই।আমি মুসলিম তাই হিজাব আমার স্বাধীনতার প্রতীক।আমি নারী তাই একটা সংসার এর প্রধান দায়িত্ব আমার।যে ঘরে থেকে বিশ্ব পরিচালনায় অংশ গ্রহন করবে,জন্ম দিবে হাজার হাজার সেই বলিষ্ঠ সন্তানদের যারা বুকের তাজা খুন বিলিয়ে দিবে মানবতার তরে,দেশের তরে,পৃথিবীর তরে।আর আমাদের শিক্ষা? সেটা তো আমাদের মৌলিক অধিকার।তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হব,নিজেদের মর্যাদা আদায় করে নিব।

তাই আইডেন্টিটি ক্রাইসিস আর নয়।আমরা নারীরা প্রকৃত বাঙ্গালি হতে চাই।হতে চাই একজন আদর্শ নারী।আর ধারন করতে চাই ইসলামীক জীবনবিধান।আইডেন্টিটি ক্রাইসিস সিন্ড্রোম এর সমাধান চাই এভাবেই...


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আইডেন্টিটি ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিস ;

বুধবার, ১৭ জুন, ২০০৯

ভারসাম্যহীন চাওয়া-পাওয়ার কিছু গল্প...

ঘটনা ১

সুন্দর,হ্যান্ডসাম,শিক্ষিত ছেলের জন্য মেয়ে দেখা হচ্ছে।কিন্তু কিছুতেই ছেলের উপযোগী মেয়ে পাওয়া যাচ্ছেনা।কারন ঐশ্বরিয়ার মত সুন্দরী মেয়ে কোথাও মিলতেছেনা।ছেলের মায়ের খুব ইচ্ছা তার বৌমা হবে বিশ্বের সেরা সুন্দরিদের একজন।কিন্তু ব্যাটে বলে মিলতেছেনা।খুব সুন্দরী মেয়ে হলে সে হয় খাট।আবার খুব লম্বা হলে হয় শ্যামলা।এই জাতীয় সমস্যায় যখন সবার ঘুম হারাম তখন হঠাত মিলে গেল কাংখিত ঐশ্বরিয়ার সন্ধান।মেয়ে যেমন লম্বা তেমন সুন্দরী।বাবা মার একমাত্র মেয়ে।মেয়েকে দেখে ছেলের মায়ের খুশি আর ধরেনা।মেয়ের মা বললেন ‘আমার মেয়ে গ্লাসে পানি ঢেলেও খেতে পারেনা,খুব শৌখিন।বিয়ে ,সংসারের ঝামেলা কি সামলাতে পারবে?’ছেলের মায়ের সাথে সাথে জবাব...আমি আমার বৌমাকে ঘরে সাজায় রাখব।তাকে দিয়ে কখনো কাজ করাব নাকি?আমার নিজের মেয়ের মত করে রাখব...এত সুন্দর জবাবে মেয়ের মায়ের আর কোন কথা থাকেনা।খুব দ্রুত বিয়ের তারিখ ঠিক হয়ে যায়।

যথাসময়ে বিয়ের কিছুদিন পর ঐশ্বরিয়ার মত সুন্দরী বৌ এর সৌন্দর্য আর ভাল লাগেনা।শ্বাশুড়ী বৌ এর প্রতিটা পদক্ষেপে ভুল ধরে।খুব তিক্ত সম্পর্কের শুরু হয়।ওদিকে স্বামীর সাথেও বৌ এর আন্ডারস্ট্যান্ডিং ভাল হয় না।কে কখন ফোন করে,কি মেসেজ দেয় এই নিয়ে শুরু হয় মান-অভিমান।একসময় বিশ্বাস-অবিশ্বাস এর এক কঠিন স্থানে দাঁড়িয়ে যায় স্বামী-স্ত্রীর সম্পর্ক।ঐশ্বরিয়ার মত সুন্দরী মেয়ের এভাবে দ্বন্দ্ব-কলহে চলতে থাকে সাংসারিক জীবন...


ঘটনা ২

মেয়ে খুব সুন্দরী,পড়াশুনায় খুব বেশি ভাল না হলেও আনেক স্মার্ট।প্রসেনজিত তার ড্রীমহিরো।প্রসেনজিতের স্বপ্নে বিভোর থাকে সর্বদা সে।মেয়ের বাবা এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিত্ব।মেয়ের বিয়ের জন্য তাই যে ছেলে খোজা হচ্ছে তাকে হতে হবে সেইম রাজনৈ্তিক আদর্শের অনুসারী।তো একসময় বাবার ও মেয়ের পছন্দ অনুযায়ী ছেলের সন্ধান পাওয়া যায়।বাবার আদর্শবান ও মেয়ের স্বপ্নের হিরোর সাথে বিয়ের কথা চূড়ান্ত হয়।এবং বিয়েও হয়......


বছরখানেক পর শ্বশুরের সাথে জামাই এর দ্বন্দ্ব শুরু হয় রাজনৈ্তিক ব্যাপার নিয়ে।দ্বন্দ্বটা একসময় খুব চরম আকার ধারন করে এবং পরবর্তিতে বাপের বাড়ির সাথে মেয়ের সমস্ত সম্পর্কের ইতি টানতে হয় চিরতরে...


ঘটনা ৩

মেয়ে শিক্ষিতা,সুন্দরী,মোটামুটি ধার্মিক।মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে চিন্তা করে ছেলে দেখার ধুম পড়ে গেছে।সবাই খুব মহড়া করে ছেলে খুজতেছে।একটা ছেলে পাওয়া গেল।ইঙ্গিনিয়ার,বুয়েট থেকে পাস।সবই ঠিকঠাক কিন্তু সমস্যা হল ছেলের দাড়ি নিয়ে।ছেলে খুবি ধার্মিক।শুধুমাত্র দাড়ির জন্য এত সুন্দর একটা ছেলে কে হাতছাড়া করতে হল।তারপর আবার ছেলে দেখার পর্ব...এবার যে ছেলে পাওয়া গেল সে অসম্ভব হ্যান্ডসাম,শিক্ষিত,রাজউক এ চাকরি করে,অনেক মোটা বেতনের চাকরি।মেয়েরো ছেলেকে পছন্দ।তাই সবকিছু দেখে শুনে বিয়ে দেয়া হল মেয়েকে।
বছর খানিক পর দুর্নীতির অভিযোগে জামাই এর চাকরি চলে গেল।কিন্তু তাতে কি? জামাই তো কোটি টাকার মালিক,তাই মেয়ের সংসারে কোন প্রবলেম হলনা।কিন্তু মেয়ের বাবা-মায়ের চিন্তার কোন শেষ নেই।দুর্নীতিবাজ ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে তারা এখন সর্বদা মানষিক কষ্টে সাফার করতেছে...


ঘটনা ৪

এবারের ঘটনা একটু ভিন্ন...মধ্যবিত্ত পরিবারের অত্যন্ত ধার্মিক এবং সুন্দরী মেয়ে।শিক্ষিত এবং ধার্মিক ছেলের জন্য পরিবারের সবাই চিন্তি।ইনফ্যাক্ট শিক্ষিত ছেলে পাওয়া গেলেও ধার্মিক পাওয়া খুব কঠিন।আর ধার্মিক হলে শিক্ষিত হয়না।এই যুগে এই দুই গুনের সংমিশ্রন আসলেই খুব রেয়ার।যাইহোক,মেয়ের চাচার বন্ধুর মাধ্যমে এক উচ্চ শিক্ষিত এবং ধার্মিক ছেলের সন্ধান মিলল,ছেলে অস্ট্রেলিতে পি.এইচ.ডি করছে।উচ্চবিত্ত এবং অত্যন্ত ধার্মিক পরিবারের সন্তান।কিন্তু মেয়ের ফ্যামিলির স্ট্যাটাস এর সাথে ছেলের ফ্যামির স্ট্যাটাস একেবারেই ভিন্ন।দিনক্ষন ঠিক করে একদিন ছেলে পক্ষ মেয়ে দেখতে আসল।্মেয়ে দেখতে এসেই ছেলের + ছেলের ফ্যামিলির সবার পছন্দ হয়ে গেল।স্ট্যাটাস এর ব্যবধান যদিও অনেক বড় কিন্তু যেহেতু মেয়ে ধার্মিক+সুন্দরী তাই ছেলে পক্ষ সবাই রাজি হয়ে গেল।আর মেয়ের ফ্যামিলির তো কোন আপত্তি নেই।তারা যেন পেয়েছে সোনার ছেলে।উচ্চবিত্ত,উচ্চশিক্ষিত,অত্যন্ত ধার্মিক এরকম ছেলে লাখে তো একজন।তারপর বিয়ের সবকিছু চূড়ান্ত হয় এবং যথাসময়ে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর...যেহেতু উচ্চবিত্ত পরিবারে মেয়ের বিয়ে হয়েছে তাই সেখানে মেয়ের এডজাস্ট করতে অনেক সময় লাগে।মেয়ের কোন স্বাধীনতা সেখানে নেই।নিজের বাবা-মাকে দেখতে আসার জন্য শ্বাশুড়ির নিকট অনুমতি নিতে হয়।কিন্তু অনুমতি খুব সহজে মিলে না।কঠোর পর্দা রক্ষার জন্য তাই সবকিছুতেই সীমাবদ্ধতা রক্ষা করতে হয়।আর শ্বশুরবাড়ির কেউ মেয়ের বাড়ির সাথে সেরকম সম্পর্ক রাখতে চায়না তাদের স্ট্যাটাস রক্ষার জন্য।আর জামাই? সে তো মায়ের অনুমতি ছাড়া এক পাও চলেনা।সুদূর অস্ট্রেলিয়া থেকে মায়ের কথামত সব কাজ করে।মেয়ের বাবা-মা খুব বেশি খুশি না যতটা তারা বিয়ের আগে ছিল।তারা মেয়ের শ্বশুর বাড়ির সাথে তাল মিলাতে পারেনা।তাদের ৫/৬ টা গাড়ি নেই,বাড়ি নেই।ইচ্ছা করলেই মেয়েকে তারা দেখে আসতে পারেনা।মেয়ে একসময় ছেলের সাথে চলে যায় অস্ট্রেলিয়াতে।বছরে ২ বার দেশে আসে।দেশে আসলেও জামাই এর সাথে মেয়ে তার বাপের বাড়ি আসতে পারেনা।জামাই অনেক রিসার্ভ ।মাঝে মাঝে ফোনে কথা হয় বাবা-মার সাথে।এইতো! মেয়ের বাবা-মার সান্ত্বনা শুধু এইটুকুই যে তারা বলতে পারে তাদের মেয়ে জামাই অস্ট্রেলিয়াতে থাকে,উচ্চশিক্ষিত,ধার্মিক ও ধনি পরিবার।(যদিও ধর্ম টা তারা শুধু নিজেদের মত করে পালন করে।ধার্মিক হওয়া সত্তেও উচ্চবিত্ত-মধ্যবিত্ত র ব্যাবধান তাদের কাছে কখনো কমে না।)...মেয়ে যেমন সর্বদা বাবা-মা,ভাই-বোন এর চিত্র অনুভব করে তেমনি বাবা-মাও তাদের সেই আদরের মেয়েকে না দেখার বেদনায় তারা দিনযাপন করে।

রবিবার, ৩ মে, ২০০৯

নারী ও ইসলাম


দুদিন পরেই এক্সাম।তাই মাথা গরম।সেলফ স্টাডি তো আছেই সাথে গ্রুপ স্টাডিও চলছে।মেডিকেল লাইফ এ পড়াশুনার বাইরে কোন কিছু চিন্তাই করা যায়না।মহাফাকিবাজ দের জন্য তাই মেডিকেল এ পড়া শাস্তি ছাড়া কিছুইনা।এক্সাম এর আগে আমার শুধুই এই কথাই মনে হচ্ছিল ।কি জানি জীবনে কোন এক পাপের শাস্তি হইত এর মাধ্যমে কাফফারা হয়ে যাচ্ছে।
লাইব্রেরি তে বসে যখন আমরা পাচ ফ্রেন্ড মিলে এইসব আলোচনা করছিলাম তখন আমাদের এক বন্ধু তখন বলতেছে,''তোরা মেয়েরা তোদের তো কোন চিন্তা নাই।বিয়ের আগে বাবার ঘরে আর বিয়ের পরে স্বামীর ঘরে থাকবি।চাকরি বাকরি নিয়ে তোদের কোন চিন্তা নাই।কিন্তু আমাদের অবস্থা দেখ।আমাদের এখন থেকেই চিন্তা করতে হচ্ছে কবে এম.বি.বি.এস পাস করব।কবে টাকা পয়সা ইনকাম করব ফেমিলি র জন্য + নিজের বেপার তো আছেই।'' এই সব বলে যখন সে আফসোস করতেছিল তখন আমার অন্য বান্ধবি রা খুব খেপে গেল।তারা মেয়েদের পক্ষে বলার জন্য আনেক কিছুই বলতেছিল।
আমি ওদের থামিয়ে দিয়ে বললাম '' দোস্ত আমি কিন্তু একজন মেয়ে হিসাবে অনেক হ্যাপি।আল্লাহ আমাকে অনেক ফ্যাছিলিটি দিয়েছে মেয়ে হয়ার জন্য।আমাকে আমার ফামিলির জন্য কোন চিন্তা করতে হয়না।বরং আমাদেরকে সংরক্ষন এর জন্য ছেলেদের অনেক চিন্তা করতে হয়।যা নিয়ে তুই এতক্ষন আফসোস করতেছিলি।বুঝিনা কেন যে মেয়েরা নারী আন্দোলন করে!!(আমার এই বন্ধু টা আবার নারী আন্দোলন এর সক্রিয় কর্মী)।ইসলাম ই যেখানে নারীর পূর্ণ অধিকার দিয়েছে সেখানে নারী আন্দোলন এর মানে আমি বুঝিনা।
এটা বলার পর পরই আমার ওই বন্ধু একটু নড়ে চড়ে বসল।সে এবার নারী আন্দোলনের গুরুত্ব নিয়ে বলতে থাকল।আমি তাকে বললাম যে তুই যতই নারী আন্দোলন করিস কিছুই করতে পারবিনা যতক্ষন পর্যন্ত তুই ইসলাম প্রতিষ্ঠা না করবি।ইসলাম এর কথা আসাতেই সে আমারে বলল আচ্ছা ইসলাম এ হিল্লা বিয়ে নামে যে ব্যবস্থা আছে তাতে কি তোর মনে হয়না যে এর মাধ্যমে নারী কে ছোট করা হয়েছে??এর জবাব তুই কি দিবি??
আমি বললাম হিল্লা বিয়ে নিয়ে ইসলাম এ যে নির্দেশ আছে তা কি তুই পুরাপুরি জানিস?? এর জন্য তুই কি একবার ও কুরআন পড়ে দেখেছিস?আসলে ইসলাম কি বলতেছে হিল্লা বিয়ে নিয়ে...এই কথা গুলা বলাতে আমার ফ্রেন্ড একটু ইতস্তত ফিল করতেছে।বললাম আমি তোকে ছোট করার জন্য এইগুলা বলতেছিনা।তখন সে হিল্লা বিয়ে নিয়ে যা জানে তাই বল্ল।সে যেটা জানে তা হল...''স্বামী স্ত্রীকে তালাক দিলে সেই স্ত্রীকে পুনরায় বিয়ে করার জন্য সেই স্ত্রীকে আরেকজন এর সাথে বিয়ে হয়া লাগবে এই শর্তে যে ২য় স্বামী বিয়ের পর তাকে তালাক দিবে।তাহলে ইসলাম এর মতে সেই ২য়বার তালাক প্রাপ্ত স্ত্রীকে ১ম স্বামী আবার বিয়ে করে ঘরে তুলতে পারবে।''
আমি বললাম তুই জানিস বাট অর্ধেক জানিস।কারন ইসলাম এ কখনও কোন শর্তে এই বিয়ে করা যায়েজ না যে তাকে বিয়ের পরই তালাক দিতে হবে।বাট এটা ঠিক যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়ার পর মনে করে যে তার ভুল হয়ে গেছে তাই সে তার স্ত্রীকে আবার বিয়ে করতে চায়,তখন সেই স্ত্রীকে অন্য কোথাও বিয়ে করতে হবে,যদি তার ২য় স্বামী তাকে তালাক দেয় তাহলে ১ম স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে।কিন্তু এখানে ২য়বার বিয়ের সময় তালাক দেয়ার কোন শর্ত দেয়া যাবেনা। আমার এই কথা শুনার পর সে বলল তাহলে সেই স্বামী বেচারার প্রতি অন্যায় হয়ে যাবে।আমি বললাম কেন?? তালাক হচ্ছে আল্লাহর নিকট অপছন্দনীয় হালাল কাজ।তালাক দেয়ার পুর্বে তাই অনেক সতর্কতার কথা ইসলাম এ বলা আছে।ইসলাম কখনো পারমিট করেনা যে স্বামী যখন তখন স্ত্রীকে তালাক দিবে আর মনে হলেই তাকে আবার বিয়ে করবে।নারী কোন অবহেলার বস্তু নয়।তাই স্বামীদের জন্য এই জটিল প্রছেস।তোর কি মনে হয় এতে নারীদের অবহেলা করা হয়েছে?আমার এই কথাগুলা শুনার পর আমার ওই বন্ধু টা বলল ''এখন তো আমার মনে হচ্ছে নারীদের নয় বরং ছেলেদের জন্য অনেক অন্যায় হয়েছে।''
আমি ওর কথা শুনে হাসলাম।সবাই একযোগে হেসে উঠল...।
সবার শেষে আমার ওই বন্ধুটা বলল যে হিযাব এর মাধ্যমে নারী কে অনেক পিছনে রাখা হয়েছে,তাদের কে স্বাধীনভাবে চলতে বাধা দেয়া হয়েছে।তখন আমি শুধু এইটুকুই বললাম ''তোর কি মনে হয় যে আমি হিযাব পরি বলে আমি অনেক পিছিয়ে আছি,স্বাধিনভাবে চলতে পারছিনা??''সে বলল তোর মত তো আর সবাই না।তোকে আর সব মেয়েদের কথাও ভাবতে হবে।আমি বললাম হিজাব যদি আমার ক্ষেত্রে কোন অধিকার নষ্ট না করে তাহলে ওন্য কারো জন্য তা করছেনা।প্রব্লেম টা হল পুরুষরা সমাজে ইসলাম এর ভুল অর্থ করে নারীদের অধিকার নষ্ট করতেছে।নারীদের অধিকার এর জন্য তোরা যদি সত্যি কিছু চিন্তা করিস তাহলে আমার মনে হয় তোদের ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা উচিত।তাহলেই নারীর অধিকার আদায় হবে।কিন্তু দু:খের বেপার হল তোরাই ইসলাম থেকে দূরে সরে গিয়ে গাছের আগায় পানি ঢালতেছিস।
শেষে আমার ওই বন্ধু বলল দোস্ত তুই রাজনীতিতে নেমে পড়।আমি বললাম ইসলাম এর কথা মানে যদি তুই রাজনীতি বুঝিস তাহলে আমি তো রাজনীতি করতেছি।!! এই কথা তে সবাই আরেকবার হেসে উঠল।